Tuesday , 7 November 2023 | [bangla_date]

কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ ,বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি ॥- কাহারোলে মরহুম আলম হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা সম্পন্ন হয়েছে।
সোমবার (৬ নভেম্বর ২০২৩) বিকেলে দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে কাজী কাঠনা আনসার ভিডিপি ক্লাবের উদ্যোগে কাজি কাটনা মাঠ প্রাঙ্গণে এই চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।
চুড়ান্ত খেলায় বোদা উপজেলা ফুটবল একাডেমি ৩-৪ গোলে হারিয়ে আব্দুর রাজ্জাক ফুটবল একাডেমি বিজয়ী হয়।
চুড়ান্ত খেলা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। তিনি বলেন, মাদকের হাতছানি থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে। খেলাধুলা চর্চা শারিরিক ও মানসিক বিকাশ ঘটায়। কাহারোল উপজেলার ছেলে-মেয়েরা খেলাধুলায় অনেকটাই এগিয়ে রয়েছে। নিয়মিত প্রশিক্ষন ও চর্চার অব্যাহত রাখতে পারলে এই কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে।
সভাপতিত্ব করেন রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আতাউর রহমান বাবুল।
বক্তব্য শেষে খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। ট্রফি বিতরণ শেষে উভয় দলের সাথে গ্রুপ ছবিতে অংশ নেন এমপি গোপালসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, রামচন্দ্রপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সুশীল চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেনসহ বিভিন্ন ক্রীড়ামোদী মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে সরকারি আদেশকে বৃদ্ধা আংগুল দেখিয়ে স্কুল পরিচালনা করছেন প্রধান শিক্ষক উজ্জ্বল

কাহারোলে যত্রতত্র এলপি গ্যাসের রমরমা ব্যবসা

পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

দিনাজপুরে নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীদের উদ্যোগে কর্মবিরতিতে কম্পিল্ট শাটডাউনের হুঁশিয়ারি,বিপাকে রোগীরা

হলফনামায় তথ্য গরমিল নিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো হচ্ছে -পঞ্চগড়ে সংবাদ সম্মেলনে সারজিস

বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় তাঁতীদলের দোয়া মাহফিল

মানুষের আর্থ-সামজিক উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন —————————-হুইপ ইকবালুর রহিম

রাণীশংকৈলে হাজিদের সংবর্ধনা

দিনাজপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় আটক-২

ঠাকুরগাঁওয়ে গরু পেয়ে আনন্দে অশ্রুসিক্ত মনোয়ারা