Friday , 24 November 2023 | [bangla_date]

খানসামায় বিলবোর্ড-ব্যানার-ফেস্টুন অপসারণ অভিযান

চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের খানসামায় পোস্টার, ব্যানার, দেওয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা অপসারণ শুরু করেছে উপজেলা প্রশাসন।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নির্বাচনী প্রচারণা ছাড়াও বিএনপি-জামায়াতের নেতারাও আন্দোলন সংগ্রাম প্রতিহতের ডাক দিয়ে এসব ফেস্টুন ও পোস্টার সাটিয়ে ছিলেন। যেদিকে চোখ যেতো সেদিকেই শুধু রাজনৈতিক নেতাদের প্রচারণার পোস্টার-ফেস্টুন। এতে নষ্ট হতে বসেছিল উপজেলার সৌন্দর্য।
নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারণার পোস্টার-বিলবোর্ডসহ অন্যান্য প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ দেয়। নির্দেশনা বাস্তবায়নে উপজেলা জুড়ে মাইকিং করে উপজেলা প্রশাসন। কিন্তু এতে সাড়া মেলেনি কোনো রাজনৈতিক নেতার।
গত ২২ নভেম্বর বুধবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মারুফ হাসানের নেতৃত্বে ব্যানার-পোস্টার অপসারণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে আগামী ২৫ নভেম্বর শনিবার পর্যন্ত এ অপসারণ কার্যক্রম চলবে। এ সময় থানা অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায়, ওসি (তদন্ত) এ এফ এম মনিরুজ্জামান মন্ডলসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান বলেন, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের নির্দেশনা মোতাবেক জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা-২০০৮ অনুসারে নিজ নিজ খরচে ফেস্টুন, বিলবোর্ড অপসারণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল। এরপরও না সরানোর কারণে এসব ফেস্টুন ও বিলবোর্ড অপসারণের কাজ শুরু করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, নির্বাচনী আইন ও বিধিমালা মোতাবেক প্রচার সামগ্রী অপসারণের জন্য অভিযান পরিচালিত হচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ইউএনও কে বিদায় সংবর্ধনা

পীরগঞ্জ রপ্তানী যোগ্য আম উৎপাদনে মতবিনিময় সভা

২৮ বছর পর শিরোপা পুনরুদ্ধার আর্জেন্টিনার

রাণীশংকৈল মাধবপুর কৃষকলীগ কমিটির পরিচিত সভা

দিনাজপুরে ভুট্টা চাষ বেড়েছে, লাভবান হচ্ছেন কৃষক

পরীমণি ইস্যু : এবার সিটি ব্যাংকের জিডি

দিনাজপুর ফল ব্যবসাযী কল্যাণ সমিতির দু’জন সদস্য আর্থিক সহায়তা প্রদান

হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ঠাকুরগাঁওয়ে সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও নতুন লাইফ সেভিং এ্যাম্বুলেন্স এর উদ্বোধন করেন– রমেশ চন্দ্র সেন – এমপি,

বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টারে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর পরিদর্শন