Monday , 20 November 2023 | [bangla_date]

খানসামায় ৯ দোকানদারকে ৫০ হাজার টাকা জরিমানা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ৯ দোকানদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার পাকেরহাটে ট্রেড লাইসেন্স হালনাগাদ না করা এবং ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজ উদ্দিন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রফিকুল স্টোরকে ১৫ হাজার, বুলবুল হার্ডওয়্যারকে ২ হাজার, আঁখি কনফেকশনারীকে ১০ হাজার, আলফা ড্রাগ সেন্টারকে ৫ হাজার, মদন কসমেটিকসকে ৫ হাজার, মামনি বস্ত্রালয় এন্ড সু-স্টোরকে ৩ হাজার, জয়গঞ্জ বস্ত্রালয় এন্ড গার্মেন্টসকে ৫ হাজার, মিলন এ্যালুমিনিয়ামকে ২ হাজার ও জয়দেব সীডসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজ উদ্দিন জানান, ট্রেড লাইসেন্স হালনাগাদ না করা সহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ৯ দোকানদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে এ ধরনের অভিযান কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। তাই সকল ব্যবসা প্রতিষ্ঠানকে ট্রেড লাইসেন্স হালনাগাদ করার অনুরোধ জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চ পর্যায়ের বৈঠক আজ

পঞ্চগড়ে জমি দখলে নিতে মাদরাসা শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ পরিচালক ও সহ সভাপতির বিরুদ্ধে

ফুলবাড়ীতে জামায়াতের বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুর আইন কলেজের অধ্যক্ষ আবু তালেবের কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড লাভ

সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের জামায়াত নেতার মৃত্যু

বুদ্ধিজীবী দিবস- ঠাকুরগাঁও প্রেসক্লাবে আলোচনা সভা

তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ পাঁচ হাফেজকে উপহার দেয়া হল বাইসাইকেল

হিলিতে কমেছে কিছু নিত্যপণ্যের দাম, স্বস্তিতে ক্রেতারা

আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তেঁতুলিয়ায় করতোয়ার ৩০ মেগাওয়াট সৌর বিদ্যুত দ্রুত বাস্তবায়নে স্থানীয়দের মানববন্ধন