Sunday , 12 November 2023 | [bangla_date]

ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায়  মোটরসাইকেল আরোহী নিহত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় আলমগীর হোসেন (৪৮) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত ব্যক্তি দিনাজপুরের পাবর্তীপুরের উপজেলার মধ্যপাড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে ও সিপি বাংলাদেশ লিমিটেড এর কলাবাড়ী মুরগী ফার্মের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার রাত ৮টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের সিংড়া-কলাবাড়ী গো-হাটি মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে হিন্দু ধর্মালম্বী তীর্থ যাত্রীদের ভাড়া করা একটি বাস দিনাজপুর কান্তজির মন্দির পরিদর্শন শেষে বগুড়া ফেরার সময় ওই স্থানে পৌঁছিলে বাসটি সামনের চাকার টায়ারের বিষ্ফোরনের ফলে নিয়ন্ত্রণ হারায়। সে সময় উপজেলার কলাবাড়ী থেকে রানীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন আলমগীর। এ সময় নিয়ন্ত্রণহীন বাসটি পেছন থেকে এসে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল চালক আলমগীর বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
পরে বাজারে ডিউটিরত পুলিশ ও স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, বর্তমানে ঘাতক বাসটি পুলিশ হেফাজতে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার পরেই বাসচালক ও চালকের সহকারী বাস রেখে পালিয়ে যায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অতিরিক্ত ডিআইজি দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন

বিএসএফকে মিষ্টি দিয়ে বিজয়ের শুভেচ্ছা বিজিবির

দিনাজপুর সরকারী সিটি কলেজে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও ক্যাম্প

আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

বোদায় উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

হরিপুরে সাপের কামড়ে এক নারীর মৃত্যু

মোল্লা আখুন্দকে প্রধান করে আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকার

দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের ট্রাস্টি ও দিনাজপুরের পরিকল্পনা কমিশনের সচিবকে কান্তজিউ মন্দিরে সংবর্ধনা

হাবিপ্রবি’র প্রধান ফটকে যাত্রী ছাউনিতে ভূমি সূতার উদ্দ্যোগে ভাষা সৈনিক কমরেড আসলেহ্ উদ্দীন আহমেদ স্মৃতি পাঠাগারের দ্বিতীয় শাখা উদ্বোধন