Saturday , 11 November 2023 | [bangla_date]

চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের চিরিরবন্দরে পায়ে হেটে রেললাইন পার হওয়ার সময় আন্ত:নগর ট্রেনে কাটাপড়ে জেয়ারউদ্দিন নামে এক পথচারি বৃদ্ধের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার দিনাজপুরের চিরিরবন্দর রেলওয়ে ষ্টেশনের সন্নিকটে কাঁচাবাজারের সামনে এ ঘটনাটি ঘটেছে।
নিহত জেয়ারউদ্দিন (১০৩) চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের রেলওয়ে ষ্টেশন কাঁচাবাজার এলাকার মৃত মজম আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে চিরিরবন্দর ষ্টেশনের সন্নিকটের পশ্চিম পাশে কাঁচা বাজারের সামনে পায়ে হেটে বৃদ্ধ জেয়ারউদ্দিন রেল লাইন অতিক্রম করছিলেন। এসময় ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস নামক ট্রেনের নিচে কাটা পড়েন ওই বৃদ্ধ। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। তাৎক্ষণিক পুলিশের হস্তক্ষেপে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

সারা বাংলা-৮৮ ফাউন্ডেশন দিনাজপুর জেলা প্যানেলের মিলন মেলা ও বার্ষিক বনভোজন

পবিত্র ঈদ-উল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন —

হরিপুরে ইউপি নির্বাচনে মেম্বার পদ-প্রার্থী শাহাজান কবির দোয়া চেয়েছেন

খানসামায় অবৈধভাবে বালু উত্তোলন  করায় ৩ জনকে ৭ দিনের জেল

খানসামায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩ জনকে ৭ দিনের জেল

ঠাকুরগাঁওয়ে আবাসিক ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন

দিনাজপুরে ট্রাই ফাউন্ডেশনের সহায়তায় শীতবস্ত্র বিতরণ

রিপোর্ট দিতে গড়িমসি দিনাজপুর চেক আপ ডায়াগন্ষ্টিক সেন্টার এর বিরুদ্ধে অসহায় পিতার সাংবাদিক সম্মেলন

বীরগঞ্জে জমে উঠেছে কাপড়ের বাজার

বীরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে