Sunday , 19 November 2023 | [bangla_date]

চিরিরবন্দরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অপরাধীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় বাংলাদেশ মহিলা পরিষদ চিরিরবন্দর উপজেলা শাখার আয়োজনে উপজেলার ঘুঘুরাতলী মোড়ে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জনতা ফেস্টুন নিয়ে দাঁড়ালে মানববন্ধনটি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে কয়েকজন ভন্ডুল করতে চাইলে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে উঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম শরীফুল হক, সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশীদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহার নেতৃত্বে পদস্থ কয়েকজন নেতৃবৃন্দ মানববন্ধনে সংহতি ও একাত্মতা প্রকাশ করলে পরিস্থিতি শান্ত হয়।
মানববন্ধনে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ মহিলা পরিষদ চিরিরবন্দর উপজেলার সভাপতি লায়লা বানু সভাপতিত্ব করেন। এতে জেলা মহিলা পরিষদের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
উল্লেখ্য গত মঙ্গলবার দিবাগত রাতে জনৈক তরুণী (১৮) গণধর্ষণের শিকার হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার ৪দিন পেরিয়ে গেলেও কোনো অজ্ঞাত কারণে অপরাধীদের পুলিশ গ্রেফতার না করায় স্থানীয় জনগণসহ সকল স্তরের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মানববন্ধন করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে হঠাৎ শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়, রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে –নৌ প্রতিমন্ত্রী খালিদ

গণসংযোগে ব্যস্ত নৌকার প্রার্থী আবুল হাসান মাহমুদ আলী

সদরপুর গ্রামবাসীর চলাচলের জন্য ২ শত মিটার রাস্তা উন্মুক্ত রেখে দিনাজপুর তুলা বীজ খামারের সীমানা প্রাচীর নির্মানের দাবীতে সংবাদ সম্মেলন

আটোয়ারীতে কেক কেঁটে ও আলোচনা সভার মধ্যদিয়ে যায়যায়দিনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ গ্রেড আমাদের দাবী নয়,আমাদের অধিকার শ্লোগান নিয়ে দিনাজপুরে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন

ভুমিহীনদের বাড়িতে দু’দফা হামলা ,ভাংচুড়, অগ্নিসংযোগ ঃ আহত-১০

বোচাগঞ্জ কিশোর কিশোরী ক্লাবে খেলনা সামগ্রী ও সাংস্কৃতিক সরঞ্জাম বিতরন

প্রধান শিক্ষকের কম্পিউটারের দোকানে শিক্ষাথীদের সনদ তৈরি, জেলে শিক্ষক

জুয়া খেলার অপরাধে খানসামায়  ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

জুয়া খেলার অপরাধে খানসামায় ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা