Wednesday , 8 November 2023 | [bangla_date]

জাতীয়তাবাদী জেলা যুবদলের সহ-সভাপতি ও বিএনপি‘র সাধারণ সদস্য পদ থেকে সাদেকুল ইসলামের পদত্যাগ

শারীরিক অসুস্থতা এবং পারিবারিক সমস্যার কারণে দিনাজপুর বিএনপি’র সহযোগী সংগঠন জেলা যুবদল ও তৃণমূলের সদস্য পদ থেকে পদত্যাগ করলেন জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ সাদেকুল ইসলাম।
বুধবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এই ঘোষণা দেন শহরের ২নং উপশহর এলাকার বাসিন্দা মৃত: আব্দুল জব্বারের পুত্র মোঃ সাদেকুল ইসলাম এ্যাপোল।
এসময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ সাদেকুল ইসলাম এ্যাপোল বলেন, মুলত আমি একজন সাধারন ব্যবসায়ী ও সাধারন মানুষ। বিগত দিনে ২০০৭সালে বিএনপি’র ছাত্র দলের রাজনীতির সঙ্গে একসময় জড়িত ছিলাম এবং বিএনপি জেলা কমিটির তৃনমুলের একজন সাধারণ সদস্য ছিলাম। পরবর্তীতে আমাকে না জানিয়ে তারা আমার নাম বিএনপি‘র সহযোগী সংগঠন জেলা যুবদলের সহ-সভাপতি পদে অর্ন্তভুক্ত করে তালিকা প্রণনয়ন করে। আমার অনিইচ্ছা সত্বেও তারা আমাকে এই দায়িত্ব¡ দেয়ায়, আমি কখনো তা গ্রহণ করিনি। সেই সময় সাথে সাথেই আমি লিখিত ভাবে জেলা যুবদলের সহ-সভাপতি পদ থেকে পদত্যাগের আবেদন করেছিলাম, কিন্তু তারা সেই আবেদন গ্রহণ করেনি। এটা আমি দীর্ঘ ১৫/১৬ বছর ওই সংগঠনের সাথে সম্পৃক্ত না থাকার কারণে পদত্যাগ গ্রহণ হয়েছে কিনা সেটা জানতাম না। এখন জানতে পেরেছি তারা আমার সেই আবেদন গ্রহন না করে আমাকে তারা তাদের দলীয় তালিকায় আমার নাম আজো রেখেছে। তাই আমি স্ব জ্ঞানে এবং সুস্থ মস্তিস্কে এই সংবাদ সম্মেলন করে পত্রিকার মাধ্যমে জেলা যুবদলের সহ-সভাপতি ও বিএনপির তৃণমূলের সাধারণ সদস্য পদ থেকে পদত্যাগ করলাম। বুধবার থেকে রাজনীতি এবং কোনো রাজনৈতিক দলের সাথে আমার কোন সম্পৃক্ত থাকবে না বলে আমি ঘোষণা করছি ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সাড়ে ১৭ কেজি রুপা অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় আটক –১ জন

রাণীশংকৈলে প্রান্তিক জনগোষ্ঠীর প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও চেক বিতরন

বীরগঞ্জে মধ্যরাতে দুটি চোরাই গরু জবাই ভাগাভাগি,১৫ কেজি মাংস জব্দ

সাংসদ পিনাক চৌধুরীকে জিয়া হার্ট ফাউন্ডেশনের সংবর্ধনা

বীরগঞ্জে পেঁয়াজ বীজের চাষ, দিন বদলের আশায় চাষিরা

বীরগঞ্জে ভারী বৃষ্টিতে নুয়ে পড়েছে আমন ধান, ব্যাপক ক্ষতি আশঙ্কা 

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে ৩টি গাছকাটার কারণে ,গাছ আটকের পর জমা করেছেন ইউনিয়ন পরিষদে

পঞ্চগড়ের আউলিয়া ঘাটে নৌকাডুবি দূর্ঘটনার চারদিন পর মিলল হিমালয়ের মরদেহ \ মৃতের সংখ্যা বেড়ে ৬৯\ তদন্ত কমিটির মেয়াদ বাড়ল আরও ৩ কর্ম দিবস

হরিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শত বর্ষপূর্তি উদযাপন

সাপাহারে দৈনিক করতোয়ার সুবর্ণ জয়ন্তী উদযাপন