Sunday , 12 November 2023 | [bangla_date]

জাতীয় যুব জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ্যাড. লিয়াকত আলী বিএনপি-জামাত যেভাবে অগ্নিসন্ত্রাস শুরু করেছে তাতে জাতীয় নির্বাচন বানচাল করা যাবে না

জাতীয় যুব জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ্যাড. লিয়াকত আলী
বিএনপি-জামাত যেভাবে অগ্নিসন্ত্রাস শুরু করেছে
তাতে জাতীয় নির্বাচন বানচাল করা যাবে না
“যুবরা গড়বে লড়বে-নতুন পৃথিবী গড়বে”-এই শ্লোগানকে সামনে রেখে ১১ নভেম্বর শনিবার জাতীয় সমাজতান্ত্রিত দল জাসদ এর অঙ্গ সংগঠন জাতীয় যুব জোট দিনাজপুর জেলা শাখা কেন্দ্রীয় কমিটি ঘোষিত সারাদেশব্যাপী বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস, হরতাল-অবরোধ ও দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে পালন করেছে।
জাতীয় যুব জোট দিনাজপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর কবির বকুল ও সাধারন সম্পাদক বাধন মহন্তর নেতৃত্বে জাসদ অস্থায়ী কার্যালয় কালিতলাস্থ পৌর মার্কেট হতে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে এসে সমাবেশ করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) দিনাজপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডঃ লিয়াকত আলী বলেন, গণতন্ত্র রক্ষা করা ও গণতান্ত্রিক ধারায় সরকার পরিবর্তনের জন্য নির্বাচন হচ্ছে একমাত্র পথ। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতান্ত্রিক ধারা নসাৎ করার জন্য অতিতে বিএনপি-জামাত যেভাবে অগ্নিসন্ত্রাস করেছিল এবং বাংলাদেশকে রাজনৈতিক পক্ষের শক্তিকে বানচাল করার জন্য ও মুক্তিযুদ্ধের শক্তিকে ধ্বংস করার জন্য ৭৫ এর বঙ্গবন্ধু হত্যাকান্ড, জাতীয় ৪ নেতার হত্যা, ২১ আগষ্ট গ্রেনেট বিস্ফোরণ ও হত্যাকান্ড, মুক্তিযোদ্ধাদের নিশ্চিহ্ন করার জন্য কর্ণেল আবু তাহেরকে হত্যাসহ আজকের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার মধ্য দিয়ে বিদেশি ও মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, রাজনৈতিক শক্তি ক্ষমতা দখলের পায়তারা ও ষড়যন্ত্র রুখে দাঁড়াতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক সংগ্রামে শামিল হওয়ার দাবীতে জাতীয় যুব জোটের আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ। আরও বক্তব্য রাখেন জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ ইন্দ্রোজিৎ রায় অনিক, সহ-সভাপতি মোঃ আশরাফ আলী, শহর জাসদের সাধারন সম্পাদক শওকত আলী, ছাত্রলীগ (জাসদ) এর সভাপতি মায়া রাণী দাস অভি, নারী জোটের সভাপতি এলমা লতিফ শিল্পী, মোছাঃ সুলতানা, অর্জুনা বেগমসহ আরও অনেকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

করোনা সংকটকে মোকাবেলা করে মানুষ আবারো অর্থনৈতিক সক্ষমতা অর্জন করতে শুরু করেছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বোচাগঞ্জে অনুমোদনহীনভাবে সার ক্রয় বিক্রয় ও মজুদ রাখার অপরাধে দুই সার ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা

২৫ জানুয়ারি কর্মী সম্মেলন বীরগঞ্জে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা

দিনাজপুরে নার্সিং কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীদের পতাকা মিছিল

ঠাকুরগাঁওয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত ১০

পীরগঞ্জে ভূমিহীনদের উপর হামলা-মামলা প্রতিরোধে সভা

হিলিতে প্রশাসনের অভিযান  ২ দোকানে জরিমানা

হিলিতে প্রশাসনের অভিযান ২ দোকানে জরিমানা

ঠাকুরগাঁওয়ে কোভিড-১৯ সানাক্তে ল্যাব উদ্বোধন

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬