Sunday , 12 November 2023 | [bangla_date]

জেলা আওয়ামী লীগের আয়োজনে শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে আলোচনা সভা

দিনাজপুরে শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের বাসুনিয়াপট্টিস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শহীদ নুর হোসেন দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ বজলুল হক এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান কবির সোহাগ, কোষাধ্যক্ষ খালিদ হাবিব সুমন, যুব ও ক্রীড়া সম্পাদক শাহজাহান নভেল, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক শেখ মোঃ রবিউল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ রহমত উল্লাহ রহমত, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসান আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিশ^জিৎ ঘোষ কাঞ্চন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সৈয়দ সালাউদ্দীন দিলীপ, জেলা ছাত্রলীগের সদস্য আল-আমিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য মীর শরিফ উদ্দীন মনিসহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত আলোচনা সভাটি সঞ্চলনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাঃ মনিরুজ্জামান জুয়েল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে জরিপ বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় অংশীজনের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয় গুলোতে মা সমাবেশ পালিত

দিনাজপুর-২ আসনে বিএনপি’র প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

নবাবগঞ্জে খেলার সময় পুকুরে পড়ে শিশু মৃ’ত্যু

বর্ণিল আয়োজনে হাবিপ্রবিতে ২৫তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

ঘোড়াঘাটের সাংবাদিক মঞ্জুরুলকে বাঁচাতে এগিয়ে আসুন

চাহিদাভিত্তিক জাতীয়করণকৃত সরকারী প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন শীর্ষক প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ সমীক্ষা বীরগঞ্জে স্থানীয় কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চগড় সদর বিএনপির সম্মেলন : সভাপতি দাউদ, সম্পাদক বাবু

বিরলে চোরাই ইজিবাইক, শ্যালো মেশিন উদ্ধারসহ ২ চোর গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পাপোশ কারখানায় ভাগ্য বদল দম্পতির !