Monday , 27 November 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ধান রাখাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ আহত ২

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ধান রাখাকে কেন্দ্র করে দু-পক্ষের মারামারির ঘটনায় গজেন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেেে ২ জন। এ ঘটনায় সোমবার ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঠাকুরগাঁও সদর উপজেলার ১৩ নং গড়েয়া ইউনিয়ন পরিষদের আরাজি মাটিগাড়া গ্রামে রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত গজেন ঐ এলাকার মৃত ফয়রাতু বর্মনের বড় ছেলে। আহতরা হলেন- ফাগু রায় (২৮) ও ফনি চন্দ্র রায় (৪০)। তারা নিহতের যথাক্রমে ভাই ও ভাতিজা।যাদের আঘাতে গজেন নিহত হয়েছে তাদের ঘরবাড়ি জনশূন্য অবস্থায় পড়ে আছে। এলাকাবাসীর অভিযোগ তারা পালিয়ে বেড়াচ্ছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একই এলাকার জয়নালের ছেলে ধর্ম (৫৫) নিহত গজেনের বাড়ির সামনের উঠানে কাটা ধান রাখার সময় গজেন নিষেধ করে অন্য জায়গায় রাখতে বলে। এ নিয়ে বাদানুবাদের একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ধর্ম, মধু, মিঠুন, হরকুমার লাঠি, রড নিয়ে অতর্কিত ভাবে হামলা চালায়। এ সময় বাঁশ দিয়ে হরকুমার আঘাত করার পরে গজেন মাটিতে লুটিয়ে পড়লেও তার ওপর আঘাত করা থামায়নি তারা। চিৎকার শুনে গজেনের বাড়ির লোকজন ঘটনাস্থলে আসলে তাদের ওপরেও হামলা চালায় ধর্মসহ তাদের লোকজন।

পরবর্তীতে গজেনসহ আহতরা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে জরুরি বিভাগেই মারা যান গজেন।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ কবির মোবাইল ফোনে জানান, ঐ এলাকায় মারামারির ঘটনায় একটি মামলা পেয়েছি এবং প্রাথমিকভাবে দিপীকা রাণী ও সুরবালা নামে দুইজন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে দাদা ভাই হা-ডু-ডু টুর্নামেন্ট উদ্বোধন

বীরগঞ্জে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা

রাণীশংকৈলে মিশ্র ফলের বাগানের থোকায় থোকায় স্বপ্ন বুনছেন দুইবন্ধু

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে জমি দখল নিয়ে উত্তেজনা !

দেশের সব পাঠাগারগুলি নষ্ট করে দিয়েছে সরকার -মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে জেলা তথ্য অফিসের উদ্যোগে পীরগঞ্জে কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় নারী সমাবেশ

বালিয়াডাঙ্গীতে চেয়ারম্যান পদে ৪৮ জন প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

হাবিপ্রবির সাথে ব্রাক ব্যাংক এর সমঝোতা স্মারক স্বাক্ষর

চিরিরবন্দরে চেক ডিসওনার মামলায় মাদ্রাসার সুপার গ্রেফতার

জাতীয়করণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে পঞ্চগড়ে শিক্ষকদের মানববন্ধন