Sunday , 19 November 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাক প্রতিবন্ধি নারীকে ধর্ষনচেষ্টার অভিযোগ !

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাক প্রতিবন্ধি নারীকে ধর্ষনচেষ্টার অভিযোগ !

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের রায়হল সৌলা দোগাছি গ্রামে এক বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে ঐ গ্রামের মো: আজমির হোসেন (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ঐ নারীর মা বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
লিখিত অভিযোগে জানা যায়, মামলার বাদী ও তার বাক প্রতিবন্ধী কন্যা দুজনে ঐ বাড়িতে বসবাস করেন। তাদের ৩ ছেলে ঢাকায় ও ঠাকুরগাঁওয়ে থাকেন। গত ১১ নভেম্বর রাতে বাক প্রতিবন্ধী ঐ নারী প্রকৃতির ডাকে সারা দিয়ে ঘরের বাহিরে বাথরুমে প্রবেশ করে। এ সুযোগে ঐ গ্রামের মো: লাবলু আলীর ছেলে মো: আজমির হোসেন ঐ নারীর ঘরে প্রবেশ করে খাটের নিচে লুকিয়ে পরে। ঐ নারী ঘরে প্রবেশ করে ঘুমিয়ে পরেন। পরক্ষনেই ঐ নারী বুঝতে পারেন আজমির হোসেন তার পরনের কাপড়-চোপড় খুলে তাকে ধর্ষনের চেষ্টা করছেন। কৌশলে বাক প্রতিবন্ধী ঐ নারী আজমিরের কাছ থেকে ছুটে ঘরের বাহিরে গিয়ে তাকে ভেতরে রেখে দরজা বন্ধ করে দেন। তার চিল্লাচিল্লিতে তার মা ও আশ পাশের মানুষজন এসে ঘটনা সম্পর্কে জানতে পারেন। কিন্তু এ খবর পেয়ে আজমিরের বাড়ির লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ঐ নারীর বাড়িতে এসে বাক প্রতিবন্ধী নারী ও তার মাকে মারপিট করে আজমির হোসেনকে ছিনিয়ে নিয়ে যায়। রাতেই দ্বিতীয় দফায় আজিমেরর পরিবারের লোকজন এসে আজমিরের কাপড়-চোপড় নিয়ে যায়। এ সময় বাক প্রতিবন্ধী নারী ও তার মাকে মারপিট করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় অন্যান্য আসামীরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার রায়মহল সৌলা দোগাছি গ্রামের মৃত বিলখু মোহাম্মদের ছেলে মো: লাবলু আলী (৪৮), তার ভাই মো: সহিদ (৪৭), মো: সহিদের ছেলে মোহাম্মদ আলী (২৫), মো: হামিদের ছেলে মো: আবু জাহেদ (২০), মো: লাবলুর ছেলে মো: আরফিন (২০)। এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মো: খায়রুল আনাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কারিগরি শিক্ষার জনপ্রিয়তা বৃদ্ধি ও প্রচারণার অংশ হিসেবে দিনজপুরে রংপুর আঞ্চলিক স্কিলস ও ইনোভেশন কম্পিটিশন ও সেমিনার অনুষ্ঠিত

দিনাজপুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন

ঈদুল ফিতরে ৮ দিন বন্ধ থাকছে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানীর কার্যক্রম

বিরামপুরে আদিবাসী নারী-পুরুষদের মানববন্ধন

বিরামপুরে আদিবাসী নারী-পুরুষদের মানববন্ধন

প্রতিশ্রুতি বাস্তবায়নে শেখ হাসিনা অদ্বিতীয় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈলে দ্রব্যম‚ল্য নিয়ন্ত্রণে ও ইঁদুর নিধন অভিযানে সভা

পীরগঞ্জ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষের শোকসভা ও দোয়া মাহফিল

বীরগঞ্জে অবশেষে মুক্ত আকাশে ডানা মেলল ১৬ শকুন

দিনাজপুরে নার্সিং কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীদের পতাকা মিছিল

ঠাকুরগাঁওয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত