Saturday , 4 November 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে তৃণমূল নারীদের সচেতনতায় উঠান বৈঠক

ঠাকুরগাঁও প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঠাকুরগাঁওয়ের তৃণমূল নারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের ছোট খোঁচাবাড়ি এলাকায় এই উঠান বৈঠকটি হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রত্না সিনহা।

নারী নেত্রী রত্না সিনহা বলেন, আওয়ামী লীগ সরকার মানেই তৃণমূল মানুষের ভাগ্যের পরিবর্তন হওয়া। এই সরকারের মাধ্যমে শহর থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে উন্নয়ন পৌঁছে গেছে। সেই সাথে মানুষের জীবনমানেরও উন্নতি হয়েছে। তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীককে বিজয়ী করার মাধ্যমে পুনরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সরকার গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

উঠান বৈঠকে তৃণমূল পর্যায়ের অসংখ্য নারী অংশগ্রহণ করেন।

এছাড়াও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রত্না সিনহা নারীদের সচেতনতা বৃদ্ধি করতে সরকারের উন্নয়ন সহ সার্বিক বিষয়বস্তু উপস্থাপন করেন।

উঠান বৈঠকে অংশগ্রহণকারী নারীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পুনরায় প্রতিষ্ঠা করার জন্য একত্রিত হয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা পীরগঞ্জে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহ ৪শ জনের বিরুদ্ধে মামলা

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা পীরগঞ্জে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহ ৪শ জনের বিরুদ্ধে মামলা

আটোয়ারী উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং

কাহারোলে আশার আলো দেখছেন মৎস্য চাষীরা

বোচাগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে বাংলা নববর্ষ ১৪৩১ পহেলা বৈশাখ উদযাপন

বোচাগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে বাংলা নববর্ষ ১৪৩১ পহেলা বৈশাখ উদযাপন

আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত

জনবল সংকটে স্বাস্থ্য সেবা ব্যাহত কাহারোল স্বাস্থ্য কমপ্লেক্স

বীরগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে সপ্তম শ্রেণীর মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মানুষের পাশে পুণাক !

কাহারোলে বস্তায় লাউ ও শাক-সবজি চাষে সফল কৃষক হেমবাবু

দিনাজপুরে অবসর সমিতির সদস্যদের মাঝে কম্বল বিতরনে এডিসি শিক্ষা প্রবীনরা সমাজ ও জাতির বাতিঘর