Monday , 20 November 2023 | [bangla_date]

ঠাকুরগাঁও জেলা নাটাবের উদ্যোগে ইমাম সাহেবদের নিয়ে যহ্মা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা নাটাবের উদ্যোগে ইমাম সাহেবদের নিয়ে যহ্মা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয় যহ্মা নিরোধ সমিতি (নাটাব) ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে ইএসডিও’র ট্রেনিং সেন্টার এন্ড রিসোর্স সেন্টারে “যহ্মা রোগ নির্মুলে ইমাম সাহেবদের ভূমিকা”-শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও নাটাব জেলা শাখার নির্বাহী সদস্য মোঃ শামসুজোহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ঠাকুরগাঁও সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ ইফতেখারুল ইসলাম। প্রধান আলোচ্যক হিসেবে যহ্মা রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্রোগ্রাম অর্গানাইজার (জাতীয় যহ্মা নিয়ন্ত্রণ প্রকল্প) ঠাকুরগাঁও এর হেম চন্দ্র সিংহ। অংশগ্রহণকারীদের পক্ষে বক্তব্য রাখেন ইমাম শরিফুল ইসলাম, হাফেজ মোঃ আজহারুল ইসলাম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নাটাব রংপুর বিভাগের আঞ্চলিক প্রতিনিধি কাওছার উদ্দিন। বক্তারা বলেন, যহ্মা একটি জীবানুঘটিত মারাত্মক সংক্রামণ রোগ। যা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক অতি সূক্ষ জীবানুর মাধ্যমে সংক্রমিত হয়। তাই সন্ধেহজনক যহ্মা রোগীকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে অথবা বক্ষব্যাধি ক্লিনিকে প্রেরণ করা। আমরা মনে করি সর্বস্তরের মানুষকে এ রোগ সমন্ধে সচেতন করা। ইমাম সাহেবরা সমাজের ধর্মীয় নেতা। যহ্মা রোগ প্রতিরোধে তাদের যথেষ্ট ভূমিকা রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
তেঁতুলিয়ায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গচিত্র পোস্ট করায় যুবদলের প্রতিবাদ

তেঁতুলিয়ায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গচিত্র পোস্ট করায় যুবদলের প্রতিবাদ

আউলিয়া ঘাটে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও অর্থিক সহায়তা

ঠাকুরগাঁওয়ে হরিপুরে ৩৭ মণ ওজনের ‘বিগ বস’ কিনলে মোটরসাইকেল ফ্রী

পীরগঞ্জ পৌরসভার ২ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরের শুন্য পদে নির্বাচনের তফসিল ঘোষনা

জাতিসংঘের গুরুত্বপূর্ণ ৩ সংস্থার নির্বাচনে বাংলাদেশের বিজয়

পঞ্চগড়ের করতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌকাডুবির ঘটনায় আরও ১৭ জনের মরদেহ উদ্ধার মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৮

বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

দিনাজপুর ইনার হুইল ক্লাবের সেমিনার অনুষ্ঠিত

দিনাজপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত শাহজাহান সাজু

কাহারোলে বিদ্যুৎ স্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু