Monday , 27 November 2023 | [bangla_date]

ঠাকুরগাও-৩ আসনে ওয়ার্কাস পার্টির প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

পীরগঞ্জ প্রতিনিধি ঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনে ওয়ার্কাস পার্টির প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সোমবার সকালে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার শাহরিয়ার নজিরের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। এ সময় উপজেলা নির্বাচন অফিসার আসাদুজ্জামান সহ ওয়ার্কাস পার্টির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় জানান, ঠাকুরগাঁও-৩ আসনে ওয়ার্কাস পার্টি থেকে তাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। দলের সিদ্ধান্ত মতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। এর আগে এ আসনের বিএনপি’র এমপি জাহিদুর রহমান পদ ত্যাগ করলে উপ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা মার্কা নিয়ে নির্বাচনে অংশ নেন এবং ৫০ হাজারেরও বেশি ভোট পান। প্রায় ৩০ হাজার ভোটে জাতীয় পার্টির প্রার্থী বর্তমান এমপি হাফিজউদ্দীনের কাছে পরাজিত হন। পরে ওয়ার্কাস পার্টিতে যোগ দেন তিনি। এর আগে তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ও ডিএন ডিগ্রী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আটোয়ারীতে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে অসংগতিগুলো খতিয়ে দেখা হচ্ছে —–উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান

পঞ্চগড়ে স্বতন্ত্র প্রার্থী মাজেদুর রহমান লিটনের গণসংযোগ

হত্যা মামলার আসামী হওয়ায় হরিপুরে সংবাদ সম্মেলন

পাকিস্তানি এজেন্ডার কবর দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরে ভুট্টা চাষ বেড়েছে, লাভবান হচ্ছেন কৃষক

পীরগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জন গ্রেফতার

১৫ জানুয়ারির পর দেশে করোনার টিকা পাওয়া যাবে: স্বাস্থ্যমন্ত্রী

বর্ণিল আয়োজনে পঞ্চগড়ে বাংলা নববর্ষ বরণ