Friday , 24 November 2023 | [bangla_date]

তেঁতুলিয়ায় হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
তেঁতুলিয়ায় হাত-পা বাঁধা অবস্থায় আজিমদ্দিন (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের গবরা নদীর পাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি ডাঙ্গাপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে বলে জানা গেছে। তবে ঘটনাটি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবক আজিমদ্দিন গত ৫/৬ দিন ধরে নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে ডাঙ্গাপাড়া এলাকার গবরারপাড় এলাকায় এক ব্যক্তি ক্ষেতে কাজ করতে গিয়ে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি স্থানীয়দের জানালে স্থানীয়রা থানা পুলিশে খবর দেন।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল হতে ওই যুবকের হা-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করে সুরতহাল নির্নয় করেন। পরে ময়নাতদন্তের জন্য জেলা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। পুলিশের ধারণা পরিকল্পিতভাবে যুবককে হত্যা করে এ স্থানে ফেলে যায়।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, জুমআ নামাযের পর স্থানীয়দের দেয়া খবরে গবরারপাড় বাধ এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করে সুরতহাল নির্ণয় করা হয়েছে। পরে তাকে ময়নাতদন্তের জন্য জেলা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এখনই কিছু বলা যাচ্ছে না। তবে পুলিশ রহস্য উদঘাটনের কাজ শুরু করেছেন বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে দিগন্ত বৈকালিক স্বাস্থ্য সেবা ২য় পর্যায় এর শুভ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে বিয়ের দাবিতে ‘প্রেমিকের’ বাড়িতে তরুণীর অবস্থান

যমুনা ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের মাধ্যমে শতকোটি টাকার সম্পত্তি নিলামের পায়তারার অভিযোগে সংবাদ সম্মেলন

বীরগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ এর বিশ্ব শ্বাস্থ্য দিবস পালিত

পীরগঞ্জ উপজেলার হাটপাড়া জ্ঞানগৃহ রেসিডেন্সিয়াল স্কুলে পঞ্চম,অষ্টম শ্রেণীর শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।।

বোচাগঞ্জ কিশোর কিশোরী ক্লাবে খেলনা সামগ্রী ও সাংস্কৃতিক সরঞ্জাম বিতরন

পীরগঞ্জ সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ

উঠানে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে প্রাণ গেলো শিশুর

উঠানে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো শিশুর

বোদা পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী আজাহার আলী