Thursday , 16 November 2023 | [bangla_date]

দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক

হাকিমপুর প্রতিনিধি \দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এর সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের হাকিমপুরের হিলি বিজিবি (আইসিপি) ক্যাম্পে এ বৈঠক হয়।
বৈঠকে নেতৃত্ব দেন বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি মহিন্দ্র সিং সহ ১২সদস্যের প্রতিনিধি দল। বিজিবির পক্ষে নেতৃত্ব দেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর।
এর আগে বিজিবির আমন্ত্রণে বিএসএফের প্রতিনিধি দল হিলি ইমিগ্রেশন চেকপোস্টে এলে বিজিবির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বিজিবি জানায়, বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। বৈঠকে সীমান্তের নারী শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশসহ নানা বিষয় আলোচনা হয়েছে। বিজিবি বিএসএফের মধ্যে এই ধরনের বৈঠক প্রতিনিয়তই হয়ে থাকে। কখনো বাংলাদেশ কখনো ভারত অংশে।
বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর সাংবাদিকদের জানান, বৈঠকে সীমান্তে হত্যা ও মাদক চোরাচালান শূন্যের কোটায় নামিয়ে আনা, অবৈধ সীমান্ত পারাপার, তার কাঁটার বেড়া কর্তন বন্ধসহ দুই বাহিনীর সৌহার্দপূণ্য সম্পর্ক বজায় রাখা, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সীমান্তে অপরাধ কমিয়ে আনার ব্যাপারে উভয় পক্ষই একযোগে কাজ করার একমত পোষন করেন।
বৈঠকে এ সময় বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন ২০বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া, সহ-অধিনায়ক মেজর মাসুদ রহমানসহ দুই বাহিনীর কর্মকর্তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ভুল্লিতে সনাতন ধর্মাবলম্বী প্রতিবন্ধীদের মাঝে দূর্গা পূজার উপহার সামগ্রী বিতরন

জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যুতে পীরগঞ্জে শোক সভা, দোয়া মাহফিল

হাবিপ্রবিতে কর্মশালার সমাপনীতে আইসিটি বিভাগের সিনিয়র সচিব স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে হাবিপ্রবি হবে পাওনিয়ার

তেঁতুলিয়ায় চা পাতার ন্যায্য মূল্যের দাবিতে আন্দোলনে চাষিরা

রাণীশংকৈল নুর আলা দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগ- বাণিজ্যের অভিযোগ

ভিডব্লিউবি’র চাল বিতরণ

দিনাজপুরে লালবাগ ফুটবল টুর্ণামেন্টের চ‚ড়ান্ত খেলা অনুষ্ঠিত

দিনাজপুরে লালবাগ ফুটবল টুর্ণামেন্টের চ‚ড়ান্ত খেলা অনুষ্ঠিত

ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশে মরিচের আড়ত, ন্যায্য মূল্য পাচ্ছে কৃষক

হরিপুরে ৩৫০ পিস টেপেন্ডাডলসহ মাদক কারবারি আটক