Friday , 24 November 2023 | [bangla_date]

দিনাজপুরে অভ্যন্তরীন আমন ধান, চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

দিনাজপুরের বিভিন্ন সিএসডি-এলএসডিতে সরকারীভাবে অভ্যন্তরীন আমন ধান, চাল সংগ্রহ অভিযান-২০২৩-২৪ এর উদ্বোধন করা হয়েছে।
ফুলবাড়ী
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাডীতে সরকারি খাদ্য গুদামে আমন ধান ও চাল সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায ফুলবাডী এলএসডি গোডাউনে পৌর এলাকার তেঁতুলিযা গ্রামের কৃষক হারুন উর রশীদ এর কাছ থেকে এক টন ধান ক্রয করে এ কর্মসূচি উদ্বোধন করা হয।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সূত্রে জানা গেছে, আমন মৌসুমে এ উপজেলায সরাসরি কৃষকের কাছ থেকে ৩০ টাকা কেজি দরে, ২ হাজার ৬৬১ টন ধান ও মিল মালিকদের কাছ থেকে ৪৪ টাকা কেজি দরে, ৬৭৫ টন চাল ক্রয় করা হবে।
আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান মঞ্জু রায চৌধুরী, আমিন ট্রেডার্স এর স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসাযী রুহুল আমিন, বঙ্গ মিলার্স এর জেনারেল ম্যানেজার জাকারিযা হোসেন।
এসময় উপস্তিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মঈন উদ্দিন, চাউল কল মালিক সমিতির সভাপতি সামসুল হক মন্ডল প্রমুখ।
হাকিমপুর
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি :প্রান্তিক কৃষকরা যাতে ন্যায্য মূল্যে ধান ও চাল বিক্রয় করে লাভবান হতে পারেন সেই লক্ষে দিনাজপুরের হাকিমপুরে সরকারিভাবে চলতি আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। হাকিমপুরে অভ্যন্তরীণ আমন সংগ্রহ (ধান ও চাল) কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় হিলি এলএসডি খাদ্যগুদামে এ সংগ্রহের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লায়লা ইয়াসমিন, এলএসডি কর্মকর্তা খলিলুর রহমানসহ অনেকেই।
এবার হাকিমপুর উপজেলায় ৩০ টাকা কেজি দরে ৩০৪ মেট্রিক টন ধান, ৪৪ টাকা কেজি দরে ১৫৪ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গী ভূমি অফিসে জাল দলিল দাখিল করার অপরাধে দুই ব্যক্তির কারাদন্ড

হরিপুর উপজেলা আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

পুষ্টি বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ

দিনাজপুরে মা-ছেলেকে অপহরণ মামলা ডিবিতে হস্তান্তর

তেঁতুলিয়ায় ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলে ফেরত আনতে কাজ করছে পথশিশু কল্যাণ ট্রাস্ট

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ,২৫ মার্চ ও ২৬ মার্চ পালনে প্রস্তুতিমূলক সভা

ঐতিহ্যবাহী আশুড়ার বিলের দৃষ্টিনন্দন কাঠের সেতু পানির নিচে

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

হরিপুরে মহান মে দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্বল্প আয়ের মানুষের ভরসা কাটা আলু