Wednesday , 22 November 2023 | [bangla_date]

দিনাজপুরে কবি নুরুল আমিনের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ

আজ বুধবার দিনাজপুরের কবি নুরুল আমিনের ২৩তম মৃত্যুবার্ষিকী। মরহুম নুরুল আমিন দৈনিক ইত্তেফাকের জন্মলগ্ন থেকে বৃহত্তর দিনাজপুর জেলার জেলা প্রতিনিধি হিসেবে ১৯৭৩ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। দৈনিক উত্তরবাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা উপদেষ্টা সম্পাদক, কাব্য প্রতিভার স্বীকৃতি স্বরূপ ১৯৬৮ সালে প্রেসিডেন্ট পদকপ্রাপ্ত হন। সাংবাদিকতার অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সাংবাদিক সমিতি তাকে একুশে স্মারক পদক প্রদান করেন। তিনি অর্ধশতাধিক গ্রন্থের প্রণেতা। আজ বুধবার বাদ আসর পাক পাহাড়পুর জামে মসজিদে তার রুহের মাগফিরাতের জন্য মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। কবি নুরুল আমীন ২০০০ সালের ২২ নভেম্বর মৃত্যুবরণ করেন।
বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক, সমাজসেবী ও বিদ্যোৎসাহী কবি মোঃ নুরুল আমিন ১২ ফেব্রæয়ারি ১৯১৪ সালে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন রাতইল-ঘোনাপাড়ার বুনিয়াদী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি জীবন ও জীবিকার তাগিদে ১৯৩৩ সালে দিনাজপুরে বড় ভগ্নিপতির কাছে চলে আসেন। পরবর্তীতে তিনি দিনাজপুরে একটি স্কুলে শিক্ষকতার চাকরিতে যোগদান করেন। তিনি দীর্ঘ ১২ বছর দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রথম দিনাজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য।
উল্লেখ্য, কবি নুরুল আমিন দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার, দৈনিক উত্তরবাংলার সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান-এর পিতা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা

চিরিরবন্দরে পরিচিতি ও মতবিনিময় সভা

পীরগঞ্জ সঃ কলেজের বার্ষিক (সাপ্লিমেন্টারী) পরীক্ষা সংক্রান্তঃ বিজ্ঞপ্তি প্রকাশ

মধ্যপাড়া পাথরখনির উৎপাদন সাময়িকভাবে বন্ধ

দিনাজপুরে রাজাপুকুর কাউগাঁ মোড় মহাসপ্তমীতে সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করলেন রণজিৎ কুমার রায়

তেঁতুলিয়ায় জলবায়ু সচেতনতায় শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

১০ নভেম্বর দিনাজপুরে দুদিনব্যাপী আন্তর্জাতিক বিএসএসআর সম্মেলন

ঠাকুরগাঁও-ভাউলারহাট সড়কে কালর্ভাট ভেঙ্গে মরণফাঁদ

হরিপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মিলনের ১ বছরের জেল জরিমানা

কাহারোলে জামায়াতে ইসলামীর শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত