Sunday , 26 November 2023 | [bangla_date]

দিনাজপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত-২ এবং আহত-২জন

পার্বতীপুর প্রতিনিধি\ দিনাজপুরের পার্বতীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভ্যানচালক লালুহহ আব্দুল মজিদ নামের যাত্রী নিহত হয়েছেন এবং আরও দুইজন ভ্যান যাত্রী আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
গত শনিবার দিবাগত রাত ৯টার দিকে পার্বতীপুর পৌর শহরের হলদিবাড়ি এলাকায় এই দূর্ঘটনাটি ঘটেছে।
নিহত দু’জন হলেন, ভ্যান চালক লালু দিনাজপুরের পার্বতীপুর পৌর শহরের হলদিবাড়ি দোলাপাড়া এলাকার আতিকুর রহমানের ছেলে এবং যাত্রী আবদুল মজিদ পার্বতীপুর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের উত্তর শালন্দর এলাকার আবদুস সাত্তারের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ৯টার দিকে পার্বতীপুরের চন্ডীপুর থেকে যাত্রী নিয়ে পার্বতীপুর শহরের দিকে যাচ্ছিল একটি ভ্যান। পথে হলদিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান ওই যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক লালু নিহত হন। গুরুতর আহত হন তিন ভ্যানযাত্রী। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আবদুল মজিদ নামে আরও একজন মারা যান। অপর আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাথ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ ও সংবর্ধনা প্রদান

বঙ্গবন্ধু কন্যা উন্নয়নের মাধ্যমে দেশের আমুল পরিবর্তন –হুইপ ইকবালুর রহিম

জীবনযুদ্ধে জয়ী বীরগঞ্জের এক জয়িতা নারী

বীরগঞ্জের কবিরাজ হাট কলেজের ১টিও শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় পাশ করতে পারেনি

প্রধানমন্ত্রীর হাত ধরেই উন্নয়ন বাস্তবায়ন হ”েছ -এমপি গোপাল

পীরগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

রাণীশংকৈল রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি- মাহবুব, সম্পাদক-সেন্টু

দিনাজপুরে অমর একুশে বইমেলা

গণসংযোগে ব্যস্ত দিনাজপুর-৪ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.এম আমজাদ

ঠাকুরগাঁওয়ে ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে বিএনপির মানববন্ধন