Monday , 13 November 2023 | [bangla_date]

দিনাজপুরে দাড়িয়ে থাকা ভুট্টা বোঝাই ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ভুট্টা বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহতের ঘটনা না ঘটলেও ট্রাকটির সামনের কেবিনটি পুড়ে যায়।
সোমবার ভোর ৫টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পাশে আনন্দসাগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে দিনাজপুর শহরের আনন্দসাগর এলাকায় রাস্তার পাশে ভুট্টা বোঝাই একটি ট্রাক পার্ক করে রাখেন আনন্দসাগর মুক্তিযোদ্ধা পল্লি এলাকার বাসিন্দা গুলজার হোসেন। সোমবার ভোর ৫টায় দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে কোতোয়ালি পুলিশ ও দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ট্রাকটির সামনের কেবিনের অংশ পুড়ে গেছে।
ট্রাকের মালিক ও চালক গুলজার হোসেন জানান, রোববার সন্ধ্যায় পুলহাট ট্রাকে ভুট্টা লড করে আনন্দসাগর এলাকার মুক্তিযোদ্ধা আদর্শ গ্রামে একটি গ্যারেজের সামনে রেখে পাশে বাড়িতে ঘুমিয়ে পড়েন। সকালে ভূট্টা বোজাই ট্রাকটি নিয়ে চট্রগ্রামের চৌমহনি যাওয়ার কথা। কিন্তু সোমবার ভোরে রাস্তা দিয়ে যাওয়ার সময় একজনের আগুন আগুন চিৎকারে এলাকার মানুষ ঘুম থেকে উঠে ট্রাকটিতে আগুন জ্বলতে দেখেন। এলাকার মানুষ ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন জানান, ভোরে ভুট্টা বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আমরা তদন্ত শুরু করেছি। জড়িতদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ঐতিহাসিক তেভাগা দিবসের আলোচনা সভা

বীরগঞ্জে নিখোঁজের ১৪ ঘন্টা পর ব্রিজের পাশে থেকে যুবকের লা,শ উ,দ্ধার

হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত সংসদ সদস্য মনজুরুল ইসলাম

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

অসুস্থ পত্রিকা বিক্রেতা ইদ্রিসের পরিবারকে আর্থিক সহায়তাসহ ঈদ উপহার

বীরগঞ্জে যুব কল্যাণ বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ

সার্বিক কর্ম মুল্যায়নে রংপুর রেঞ্জে ২য় এবং পঞ্চগড় জেলায় আবারো বোদা থানা শ্রেষ্ঠত্ব অর্জন করছে

তিন বিশ্ব সংস্থার যৌথ উদ্যোগে কো-চেয়ার মনোনীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে শুভেচ্ছা জানিয়ে পীরগঞ্জে আনন্দ মিছিল

পঞ্চগড়ে শিশু ধর্ষণকারীকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব

দিনাজপুর সদরের ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ পরিদর্শনে সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক জেবুন নাহার