Wednesday , 8 November 2023 | [bangla_date]

দিনাজপুরে বিটিসভাই নাম খ্যাত এক মাদক-কারবারি আটক

দিনাজপুরের বিরলে মাদক বিরোধী অভিযান চালিয়ে এমকেডিলসহ আতাবুদ্দিন ওরফে বিটিসভাই খ্যাত এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
মঙ্গলবার বিরলের ধর্মপুর ইউনিয়নের কুকরীবন এলাকায় ওই মাদক-কারবারিকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটক মাদক-কারবারি আতাবুদ্দিন ওরফে বিটিসভাই বিরলের সীমান্তে মাদকের চোরাচালান এনে যুব সমাজের মাঝে সরবরাহ করে আসছিলো। এ খবর পেয়ে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুরের একটি আভিযানিক দল মাদক-করবারীকে আটকসহ উদ্ধার করে ৫০বোতল এমকেডিল।
ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ শহিদুল মান্নাফ কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের চোরাচালান ও বিস্তার রোধে নিয়মিত অভিযান চলছে। আটক মাদক-কারবারির বিরুদ্ধে বিরল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এর আগে সোমবার বিকেলে দিনাজপুর শহরের মিশনরোড এলাকা থেকে রেশমা আক্তার নামে এক নারী মাদককারবারিকে ১০২ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আজকের শিক্ষার্থীরাই বঙ্গবন্ধু কন্যার স্মার্ট বাংলাদেশ বিনির্মানের কারিগর -হুইপ ইকবালুর রহিম

সেলুন শ্রমিককে অর্থদন্ড করলেন ইউএনও,পরিশোধ দিলেন সাংবাদিক

চির নিদ্রায় শায়িত হলেন সামশুল হক

বীরমুক্তিযোদ্ধা মোবারক আলীর কুলখানি

পঞ্চগড় প্রেসক্লাবে মতবিনিময় সভায় সারজিস আলম ১১ দলীয় ঐক্য জোট সরকার গঠন করলে সারা দেশের সাংবাদিকদের বেতন কাঠামোতে আনা হবে

ঠাকুরগাঁয়ে মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি মানছেন না কেউ

ফুলবাড়ীতে বিএনপির ঝটিকা মিছিল, দুই বিএনপি নেতা আটক

আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দারাজ উদ্দীনের লাশ দাফন

ঠাকুরগাঁওয়ে বিএনপির জরুরি সভা, নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি

পীরগঞ্জে সমাজ সেবা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

পীরগঞ্জে সমাজ সেবা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা