Sunday , 19 November 2023 | [bangla_date]

দিনাজপুরে যহ্মা বিষয়ে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় ডাঃ সঞ্চিতা দাস নিয়মিত ও পূর্ণ মেয়াদে চিকিৎসায় যহ্মা রোগ সম্পূর্ণ ভালো হয়

বাংলাদেশ জাতীয় যহ্মা নিরোধ সমিতি (নাটাব), দিনাজপুর জেলা শাখার আয়োজনে মালদাহপট্টিস্থ কার্যালয়ে মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যান সমিতি’র সদস্যদের নিয়ে যহ্মা প্রতিরোধে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যান সমিতির সভাপতি সাবেক এমপি সুলতানা বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীতলা টিবি ক্লিনিকের কনসালটেন্ট ডাঃ সঞ্চিতা দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যান সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান, কোষাধ্যক্ষ মদন চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন নাটাব দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কাশী কুমার দাস। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নাটাব রংপুর বিভাগের আঞ্চলিক কাওছার উদ্দীন।
যহ্মা বিষয়ক বিভিন্ন প্রশ্ন তুলে অংশগ্রহনকারী আহসান হাবীব প্রধান, রমেশ চন্দ্র বিশ^াস, সাদেক আলী, আব্দুল লতিফ, আব্দুস সামাদ শাহ্, ফিরোজ সায়েদী ও সুলেখা বেগম বক্তব্য রাখেন।
প্রধান অতিথি টিবি ক্লিনিকের কনসালনেন্ট ডাঃ সঞ্চিতা রানী দাস বলেন, যহ্মা একটি প্রাচীন ঘাতক ব্যাধী, প্রতিবছর বাংলাদেশে বহুলোক এ রোগে মৃত্যুবরণ করেন। বর্তমান যহ্মার চিকিৎসা ও ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়। যহ্মা সম্পর্কে অনেক সামাজিক কুসংষ্কার রয়েছে। তা কাটিয়ে উঠতে গণসচেতনতার প্রয়োজন রয়েছে। মনে রাখবেন নিয়মিত ও পূর্ণ মেয়াদে চিকিৎসায় যহ্মা রোগ সম্পূর্ণ ভালো হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে এনটিআরসিএ’র নিবন্ধিত সনদধারী প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন

পদ্মা সেতুর উদ্বোধন উদযাপনে নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’

দিনাজপুরে জেলা জমঈয়তে আহলে হাদীস ও জেলা জমাঈয়ত শুব্বানে আহলে হাদীস এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

দিনাজপুরে কয়েকদিনের টানা বর্ষণে আগাম শীতকালীন সবজিসহ ফসলের ক্ষতির আশংকা \ রাস্তাসহ নি¤œাঞ্চলের বাড়ী-ঘরে পানি

সেবা মাস উপলক্ষে দিনাজপুরে লায়ন্স ক্লাবের এতিম মেয়েদের মাঝে বস্ত্র বিতরণ

বীরগঞ্জে নদী থেকে বালু উত্তোলনের ফলে এলাকার ক্ষতিগ্রস্থ মানুষের মানববন্ধন

ঠাকুরগাও জেলায় ১০ ( পীরগঞ্জে-৪) নতুন করে করোনায় আক্রান্ত

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি সুজনের দুই মামলায় জামিন না মঞ্জুর, কারাগারে প্রেরণ !

বিরলে বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে চাল বিতরণ

বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির পক্ষ থেকে নবাগত দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সেখ সাদেক আলীকে সংবর্ধনা