Sunday , 5 November 2023 | [bangla_date]

দিনাজপুরে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও মেধা অন্বেষন প্রতিযোগিতায় পুরষ্কার বিতরণ

শনিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে “জাতীয় শিক্ষাক্রম ইংরেজি ও বাংলা ভার্সন” কারিকুলামে পরিচালিত দিনাজপুরে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও মেধা অন্বেষন প্রতিযোগিতা-২০২৩ এর পুরষ্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেধা অন্বেষন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিরতণ করেন দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম। সূচনা বক্তব্য রাখেন সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিষ্টার অসীম ছত্রী। শুভেচ্ছা বক্তব্য রাখেন এডুকেশন এ্যাডভাইজার ডগলাস ডালিম রায়। বিশেষ অতিথির বক্তব্য রাকেন দিনাজপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মোঃ লাল মিঞা, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, ইংরেজি ভাষা প্রশিক্ষক-ঢাকা’র মোঃ রাজিব হোসেন ও সহযোগী অধ্যাপক হাবিপ্রবি এবং সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের পরিচালক সাইফুল ইসলাম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের শিক্ষক মিষ্টার চন্দন ও শিক্ষিকা মিসেস তমা।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় মেধা অন্বেষন প্রতিযোগিতায় ৩০জন বিজয়ীকে, জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রী ১০জনকে প্রাইজ মানি, সনদপত্র এবং ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন। বক্তারা বলেন, শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী এবং ম্যানেজিং কমিটির সাথে সমন্বয় ঘটাতে পারলে শিক্ষার মান উন্নয়ন ঘটবে। বর্তমান যুগে বিশ্ব নাগরিক হিসেবে ইংরেজি শিক্ষা অপরিহার্য হয়ে পড়েছে। তাই আমাদের সন্তানদের বাংলার পাশাপাশি ইংলিশ ভার্সনের মাধ্যমে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা সম্ভব। সেই সাথে মানুষ তৈরী তখনই হবে, যখন তার মধ্যে থাকবে নৈতিকতা, মানবতা, সত্যবাদিতা ও মানবিক মূল্যবোধ। আসুন আমাদের সন্তানদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলি। শেষে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ সরকারি কলেজের নবাগত অধ্যক্ষকে ছাত্রলীগের ফুলের শুভেচ্ছা

কাহারোলে দৈনিক ভোরের দর্পনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খানসামায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতির চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বর্ণাঢ্য আয়োজনে হাবিপ্রবিতে বিশ্ব খাদ্য দিবস পালিত

বীরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

ঠাকুরগাঁওয়ে জাতীয় পাট দিবস পালিত

নিজের কিডনি দিয়ে ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি, প্রয়োজন চিকিৎসার খরচ!

স্ট্রবেরি চাষে সাফল্য, অল্প পুঁজিতে অধিক লাভের আশা

বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ ৯জন আহত \ একজন তীরবিদ্ধ