Monday , 20 November 2023 | [bangla_date]

দিনাজপুরে ১৪ ডিসেম্বর ও ১৬ ডিসেম্বর পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

আগামী ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রস্তুতিমূলক সভায় সূচনা বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক শাকিল আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নুর-এ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মমিনুল করিম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম, দিনাজপুর পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মোকাদ্দেস হোসেন বাবলু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ লোকমান হাকিম প্রমুখ।
এসময় দিনাজপুরের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি, ইউএনওবৃন্দ, র‌্যাব, আনসার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা ও সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ সরকারি কলেজের ২৫ জন গরীব মেধাবী ছাত্র- ছাত্রীকে আর্থিক সহায়তা প্রদান

রাণীশংকৈলে ক্লিনিক ও ডায়াগনিষ্ট সেন্টারে জরিমানা

দিনাজপুর সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে ‘লিজেন্ড কাপ’ প্রতিযোগিতা

সভাপতি বদি, সম্পাদক জুয়েল পঞ্চগড় জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রেবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

রাণীশংকৈলে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মেহেদি হাসানের জনসংযোগ

৭দফা না মানলে আগামী সংসদ নির্বাচন নিয়ে ভাবতে হবে-রাণীশংকৈল উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক

করোনায় আক্রান্ত ফিফা সভাপতি

বোচাগঞ্জে কাঠের ঘানিতে সরিষার তেল উৎপাদনের ব্যবহৃত হচ্ছে যান্ত্রিক মোটর সাইকেল

গোসল করতে করতোয়া  নদীতে নিখোঁজ মামুন

গোসল করতে করতোয়া নদীতে নিখোঁজ মামুন