Friday , 24 November 2023 | [bangla_date]

দিনাজপুর জেলা ইজিবাইক মালিক-শ্রমিক চালক সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুর জেলা ব্যাটারী চালিত ইজিবাইক মালিক-শ্রমিক চালক সোসাইটির ৫ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পালিত হয়েছে।
বুধবার বিকালে হাউজিং শপিং মলের নিচ তলায় অস্থায়ী কর্যালয়ে বিভিন্ন চুড়াই-উথরাই পার করে আন্দোলন সংগ্রাম এর মধ্য দিয়ে সফলতার ৫ বছর পালন উপলক্ষ্যে কেক কাটেন প্রধান অতিথি দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল।
দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বলেন, বর্তমান ইজিবাইক (ব্যাটারি চালিত) মালিকদের বিভিন্ন সমস্যা,দুর্দশা এবং মালিকদের দাবি দাওয়া বলার মতো লোক না থাকায়, দিনাজপুরে ইজিবাইকের সমস্য একটি প্রধান সমস্যা হয়ে দাড়িয়েছে। আপনারা যদি আমাকে সহযোগীতা করেন আমরা সবাই মিলে খুব তাড়াতাড়ি এটার একটা সমাধান করবো ।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোঃ শেখ বাদশা, জেলা ব্যাটারী চালিত ইজিবাইক মালিক-শ্রমিক চালক সোসাইটির সভাপতি আমজাদ হোসেন, সহ-সভাপতি জুলকার নাইম সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু তালেব,সদস্য আমিনুল,মোস্তফা,মজিদ হোসেন,সুমন,মোফাজ্জলসহ জেলা কমিটি ও শাখা কমিটির নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত