Sunday , 26 November 2023 | [bangla_date]

দিনাজপুর শিক্ষাবোর্ডের এইচএসসির ফলাফলে পাসের হার-৭৪.৪৮, জিপিএ ৫ পেয়েছে ৬হাজার ৪৫৯জন এবারেও ছাত্রদের তুলনায় ছাত্রীরা জিপিএ-৫ এবং পাসের হারে এগিয়ে

দিনাজপুর শিক্ষাবোর্ডের এইচএসসির ফলাফলে
পাসের হার-৭৪.৪৮, জিপিএ ৫ পেয়েছে ৬হাজার ৪৫৯জন
এবারেও ছাত্রদের তুলনায় ছাত্রীরা জিপিএ-৫ এবং পাসের হারে এগিয়ে
দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১লাখ ১০ হাজার ৮৭৬জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছেন ৮২হাজার ৫৭৯জন। পাশের হার ৭৪.৪৮। এবার শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৪৫৯জন।
রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়ে শীর্ষে অবস্থান রংপুর জেলার শিক্ষার্থীরা। তবে ছাত্রদের তুলনায় ছাত্রীরা জিপিএ-৫ এবং পাসের হারে এগিয়ে রয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর স.ম. আব্দুস সামাদ আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
রবিবার দিনাজপুর শিক্ষাবোর্ডের দেয়া তথ্যমতে, চলতি বছরে এই বোর্ডের অধীনে ৮টি জেলার মোট ৬৭১টি কলেজের ৮২ হাজার ৫৭৯জনকে কৃতকার্য দেখানো হয়েছে। মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৬৫জন ছাত্র ও ৩ হাজার ৩৯৪জন ছাত্রী। গত বছরের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও জিপিএ-৫ এর সংখ্যাও প্রায় অর্ধেকে নেমে এসেছে। তবে ছেলের তুলনায় মেয়েরা জিপি-এ ৫ বেশী পেয়েছে। গত বছরে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় ৯৯হাজার ৭০৫জন আর জিপিএ-৫ পেয়েছিলেন ১১হাজার ৮৩০জন। আর এবারে জিপিএ-৫ পেয়েছে ৬হাজার ৪৫৯জন এবং গত বছরের তুলনায় ৫হাজার ৩৭১ জন জিপিএ-৫ কম পেয়েছেন।
রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছেন রংপুর জেলার শিক্ষার্থীরা। এই জেলায় মোট ২হাজার ৭২১জন জিপিএ-৫ পেয়েছেন। আর দ্বিতীয় অবস্থানে রয়েছেন দিনাজপুর জেলার শিক্ষার্থীরা, জিপিএ-৫ পেয়েছেন ১হাজার ২৩০জন। এছাড়াও ৭৫৫জন জিপিএ-৫ নীলফামারী, ৭২১জন জিপিএ-৫ গাইবান্ধা, ৩৫৭জন জিপিএ-৫ ঠাকুরগাঁও, ৩৩৩জন জিপিএ-৫ কুড়িগ্রাম, ২১৮জন জিপিএ-৫ লালমনিরহাট এবং ১২৪ জন জিপিএ-৫ পঞ্চগড় পেয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার ১৬টি কলেজের একজনও পাস করতে পারেনি। গতবছরের চেয়ে আরও বেড়েছে শুন্য ফলাফল প্রাপ্ত কলেজ সংখ্যা।
ঘোড়াঘাট
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেল ২১ জন শিক্ষার্থী ও কারিগরি পর্যায়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার ধ্বীরাজ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি বছরের পরীক্ষার ফলাফলে এইচএসসি পরীক্ষায় ৯২১ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে পাশ করেছে ৫৬৮ জন, পাশের হার ৬১.৬৭%, জিপিএ-৫ ২ জন, আলীম পরীক্ষায় ১১৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে পাশ করেছে ১০৫ জন, পাশের হার ৮৮.৯৮%, জিপিএ-৫ ২জন ও এইচএসসি বিএম শাখায় ২৫৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে পাশ করেছে ২৪৬ জন, পাশের হার ৯৬.৮৫% জিপিএ-৫ ১৭ জন এবং ঘোড়াঘাট মহিলা ডিগ্রি কলেজের বিএম শাখায় পরীক্ষার্থীরা শতভাগ পাশ করেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ভুলীতে উদ্ধারি জমিতে থানার সাইনবোর্ড স্থাপন করেন–ওসি তানভীরুল ইসলাম,

চিরিরবন্দরে বালুরঘাটে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে ক্লিনিকে এক নারীকে শ্লীলতাহানীর অভিযোগে কর্মচারী আটক

বীরগঞ্জে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগমনে নেতাকর্মীরা উজ্জীবিত

প্রধানমন্ত্রীর উপহার পেল পীরগঞ্জের পত্রিকা বিক্রয়কর্মীরা

বুদ্ধিজীবীদের হত্যাকারী ঘাতকরা সার্বভৌমত্ব স্বাধীনতাকে হত্যার অপচেষ্টায় লিপ্ত -মনোরঞ্জন শীল গোপাল এমপি

১৫দিনের ব্যবধানে বীরগঞ্জে তুলশীপুর কবরস্থান থেকে আবারও কঙ্কাল উধাও

হাবিপ্রবিতে স্বাধীনতা কাপ আন্তঃঅনুষদীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

বে-আইনি ভাবে বালু উত্তোলনের গর্তে পরে এক শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন-জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল