Sunday , 26 November 2023 | [bangla_date]

দিনাজপুর-১ আসনে চতুর্থ বারের মত নৌকা প্রতীকে মনোরঞ্জন শীল গোপাল এমপি মনোনয়ন পাওয়ার খবরে বীরগঞ্জ কাহারোলে আনন্দের জোয়ার

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে আবারো আওয়ামীলীগ থেকে “নৌকা” প্রতীকে মনোনয়ন পেলেন মনোরঞ্জন শীল গোপাল এমপি। এবার নিয়ে তিনি টানা চারবার “নৌকা” প্রতীক পেলেন।
আজ রোববার বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয়ে মনোরঞ্জন শীল গোপালের হাতে নৌকা প্রতীকের চিঠি তুলে দেন। এর আগে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনিত প্রার্থীদের চিঠিতে স্বাক্ষর করেন।
এদিকে এ খবর বীরগঞ্জ-কাহরোল এলাকায় ছড়িয়ে পড়লে সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে। শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালকে অভিনন্দন জানিয়ে অনেক স্থানে মিষ্টি বিতরণ ও মিছিল বের করা হয়।
নৌকা প্রতীকে মনোনয়নের চিঠি পেয়ে মনোরঞ্জন শীল গোপাল বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নির্বাচনি এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি বীরগঞ্জ-কাহারোল এলাকার মানুষের দোয়া আর্শি-বাদ ও বিজয় নিশ্চিত করতে সকল স্তরের মানুষের সহযোগীতা কামনা করেন।
“নৌকা” প্রতীকে মনোরঞ্জন শীল গোপাল এমপি’র মনোনয়ন পাওয়ার বিষয়টি মোবাইলে নিশ্চিত করেছেন তার একান্ত সহকারী মোঃ কামাল হোসেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে শীতে বোরোর বীজতলা রক্ষায় পরামর্শ দিলেন –কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ

কাহারোলে তথ্য আপার বিশেষ  উঠান বৈঠক অনুষ্ঠিত

কাহারোলে তথ্য আপার বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত

রাণীশংকৈলে বঙ্গবন্ধু’র ১০৩ তম জন্মবার্ষিকী

ঘরে বসেই নারীরা হয়ে উঠছে উদ্যোক্তা ৩ জন উদ্যোক্তাকে সম্মাননা

তেঁতুলিয়ায় সীমান্তের ১২শ শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ

ফুলবাড়ী ট্রাজিডি দিবস পালন ফুলবাড়ীর গণআন্দোলন প্রাণ-প্রকৃতি ও জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন-অধ্যাপক আনু মোহাম্মদ

পীরগঞ্জে শশুর-শাশুড়িকে মারধরের অভিযোগ জামাইর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

রাণীশংকৈলে মহানবীকে কুটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

পার্বতীপুরের যমুনায় ভেসে উঠল শিশুর লাশ

পার্বতীপুরের যমুনায় ভেসে উঠল শিশুর লাশ