Thursday , 30 November 2023 | [bangla_date]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠাকুরগাঁও-২ আসনে ৭ জনের মনোনয়ন পত্র জমা !

মোঃ মজিবর রহমান শেখ,,
সর্ব উত্তরের জেলা ঠাকুরগাঁও। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সমাপনী দিনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মোট ৭ জন মনোনয়ন পত্র জমা করেছেন। গত ৩০ নভেম্বর বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিসার ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের কাছে উল্লেখিত ৭ জন তাদের মনোনয়ন পত্র জমা করেন। ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, ঠাকুরগাও-২ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন মনোনয়ন পত্র জমা করেন। এছাড়াও ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরী, স্বতন্ত্র সাবেক ঠাকুরগাঁও উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ তাহমিনা আখতার মোল্লাহ, জাকের পার্টির মো: মাহবুবর রহমান, ওয়ার্কাস পার্টির এ্যাড. মো: ইমরান হোসেন চৌধুরী, ইসলামী ঐক্যজোটের মো: রফিকুল ইসলাম ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র মো: রাজিউল ইসলাম মনোনয়ন পত্র জমা করেছেন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮১ হাজার ৪৮৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪১ হাজার ৬৫৯ জন ও নারী ২ লাখ ৩৯ হাজার ৮২৮ জন। এ আসনে ভোটকেন্দ্র ১৮৫টি এবং ভোটকক্ষ ১ হাজার ৭২টি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
দিনাজপুরে পাতা সাহিত্য সাংস্কৃতিক পরিবারের উদ্যোগে লিচু উৎসব এবং পদ্মা সেতু উদ্বোধনে প্রধানমন্ত্রীর  প্রতি কবি সাহিত্যিকদের অভিনন্দন

দিনাজপুরে পাতা সাহিত্য সাংস্কৃতিক পরিবারের উদ্যোগে লিচু উৎসব এবং পদ্মা সেতু উদ্বোধনে প্রধানমন্ত্রীর প্রতি কবি সাহিত্যিকদের অভিনন্দন

বীরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

দিনাজপুরে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের উদ্যোগে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী পালিত

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হলে স্বাধীনতার চেতনা ম্লান হবে’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে এতিমখানা উদ্বোধন উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা

৭৫রে বঙ্গবন্ধুকে হত্যার পর মূলত বাংলাদেশকে হত্যা করার চেষ্ঠা করা হয়েছে – নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

হরিপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বোদা পৌর এলাকার সাতখামার ও কুড়ুলিয়া এলাকা পঞ্চগড়-২ সংসদীয় আসনে অর্ন্তভুক্ত হওয়ায় আনন্দ মিছিল

তারেক রহমানের সফর জনসভাস্থল পরিদর্শনে ডা. জাহিদ, নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ

অগ্নিকাণ্ডে পুড়ল মোহাম্মদ আলীর স্বপ্ন