Friday , 3 November 2023 | [bangla_date]

পঞ্চগড়ে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

পঞ্চগড় প্রতিনিধি\ ‘রক্তের জাত নেই, দৃষ্টিতে মৃত্যু নেই’ প্রতিপাদ্যে পঞ্চগড়ে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাাইটির সহযোগিতায় পঞ্চগড় সিভিল সার্জন অফিস র‌্যালী, আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল কাদের। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আফরোজা বেগম ও বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মনসুর আলম। পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী। অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের পদস্থ কর্মকর্তা, রেড ক্রিসেন্ট সোসাইটি ও বাঁধনের কর্মকর্তা ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শহীদ আসাদুল্লাহ স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও “প্রাথমিক শিক্ষা” বই বিতরণ

তারুণ্যের উৎসব উদযাপনে  খানসামায় র‌্যালি

তারুণ্যের উৎসব উদযাপনে খানসামায় র‌্যালি

বীরগঞ্জে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

চায়ের দোকানে লরি ঢুকে নিহত ২

ছাত্রলীগের কমিটি না থাকায় ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রাণহীন রানীশংকৈল ছাত্রলীগ

ঈদুল আজহা ২১ জুলাই

বীরগঞ্জে নওপাড়া স্কুল ও কলেজের অফিস সহকারীর পুনঃ যোগদান বন্ধের দাবিতে মান’বব’ন্ধন

‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের বেড়ে উঠতে হবে’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে প্রতারক চক্রের মূলহোতা আটক

বহিষ্কৃত ইডেন ছাত্রলীগের ৭ ছাত্রীকে আত্মসমর্পণের নির্দেশ