Monday , 20 November 2023 | [bangla_date]

পার্বতীপুরে ট্যাংক লরি বিস্ফোরণে একজনের মৃত্যু, আহত-২

পার্বতীপুর প্রতিনিধি \ ঝালাই কাজ করার সময় দিনাজপুর পার্বতীপুরে জ্বালানি তেলবাহী একটি ট্যাংকলরি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরনে রতন হোসেন নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে এবং তার সহকারী ও পাশের এক বাস চালকের সহকারী আহত হয়েছেন।
শনিবার দিবাগত রাতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের অভ্যন্তরে মোটর গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রতন হোসেন (৩০) দিনাজপুর শহরের শেখপুরা রেলগেট এলাকার আবু কালামের ছেলে। তিনি স্থানীয় রতন মোটর গ্যারেজের মালিক ছিলেন।
বিস্ফোরণে ওই মিস্ত্রির সহকারী নাহিদ (১৬) ও পাশের একটি বাস চালকের সহকারী বাদশা (৪০) গুরুতর আহত হয়। তাঁদের মধ্যে বাদশাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নাহিদকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিশ্চিত করেন পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান।
স্থানীয়রা ও পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের রতন মোটর গ্যারেজে মেরামতের জন্য ওই লরিটি নিয়ে যান চালক সেরাজুল ইসলাম। পরে মিস্ত্রিকে মেরামতের বিভিন্ন স্থান চিহ্নিত করে দিয়ে পাশের দোকানে চা খেতে যান। ওয়েল্ডিং মিস্ত্রি মো.রতন হোসেন এবং তার সহকারী নাহিদ লরিটির ওপরের ঢাকনা না খুলে ঝালাইয়ের কাজ শুরু করেন। এর কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে বিস্ফোরিত হয়ে লরির সামনের ও পেছনের অংশ উড়ে যায়। এসময় গুরুতর আহত হন ওয়েল্ডিং মিস্ত্রি রতন হোসেন, তার সহকারী নাহিদ এবং পাশে থাকা এক বাস চালকের সহকারী বাদশা। এ ঘটনায় পাশে থাকা একটি যাত্রীবাহী বাসটিও ক্ষতিগ্রস্থ হয়। পরে আহতদের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রতনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে রতন হোসেন মারা যান।
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি এটিএম নুরুল ইসলাম জানান,সতর্কতার সঙ্গে লরি মেরামত কাজ না করায় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ওয়েল্ডিং মিস্ত্রী রতন মারা গেছে ও দুইজন চিকিৎসাধীন আছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে আগুন আতঙ্কের ঘটনা উদঘাটনে সন্দেহভাজন ১২জন আটক

কাহারোলে এখন চাষীরা আলুর ক্ষেত পরিচর্যায় ব্যস্ত

রাষ্ট্র মেরামতের রূপরেখার ৩১দফা নিয়ে বিএনপির সাংগঠনিক কর্মশালায় সকল রাজনৈতক দলের রাজনীতি করার অধিকার ফিরে এসেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর হাত দরে —ব্যারিস্টার রুমিন ফারহানা

সরকার বাংলাদেশকে একটি বর্বর, অসভ্য ও ব্যর্থ রাষ্ট্রে পরিনত করেছে —মির্জা ফখরুল

পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির বিশেষ সাধারণ সভা

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় —চেয়ারম্যান মুহাঃ সাদেক কুরাইশী

আমাদের লাল-সবুজের পতাকা হচ্ছে অসাম্প্রদায়িকতার প্রতীক -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলওয়ার হোসেনের পরিদর্শন

ঠাকুরগাঁওয়ে নৌকার প্রার্থী’কে ওয়ার্কার্স পার্টির সমর্থন

ঘোড়াঘাটে সদ্য বিএনপিতে যোগ দেয়া ৩ ইউপি সদস্যের পাল্টা সংবাদ সম্মেলন