Friday , 3 November 2023 | [bangla_date]

পীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে

পীরগঞ্জ(ঠাকুরগাও) প্রতিনিধিঃ স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ
এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঠাকুরগায়ের পীরগঞ্জে জাতীয় যুব দিবস
উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও যুবকদের মাঝে ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে
দিবসটি পালিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের
আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা
অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার শাহারিয়ার নজির-এর সভাপতিত্বে বক্তব্য
রাখেন, প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আক্তারুল ইসলাম, বিশেষ
অতিথি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা ভাইস চেয়াম্যন
সুকুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান ভারতি রাণী রায়, পীরগঞ্জ প্রেসক্লাব
সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা,
ইএসডিও কর্মকর্তা সুজন খান প্রমুুখ। এসময় স্বাগত বক্তব্য রাখেন যুব
উন্নয়ন কর্মকর্তা মীর্জা মনোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালন করেন
আব্দুল মজিদ।
আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী বের করা হয়।
আলোচনা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে গাভী পালনের উপর প্রশিক্ষন
গ্রহনকারী ৬০জনকে সনদপত্র প্রদান ও ৫জনকে ৩লক্ষ ৯৩হাজার টাকার ঋণের
চেক দেয়া হয়। এদিকে দিবসটি উপলক্ষে রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের
মাঝে পুরস্কার বিতরন করা হয়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী
সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় ১ ব্যক্তির যাবজ্জীবন !

ঠাকুরগাঁওয়ে সরকারি পেরিফেরি (খাস) জমি জবর দখলের চেষ্টা — শিল্প প্রতিষ্ঠানের চলাচলের রাস্তা বন্ধ করে দোকানঘর নির্মাণের অভিযোগ

গরমে পথচারীদরে তৃষ্ণা মেটাচ্ছে বিরামপুর যুব সমাজ ইসলামী সংস্থা

বীরগঞ্জে করোনা প্রতিরোধে ফ্রি হোমিওপ্যাথি চিকিৎসার ক্যাম্প

দিনাজপুরে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বীরগঞ্জে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

হরিপুরে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরে সুজনের উঠান বৈঠক

ছাত্র ইউনিয়ন নেতা রিংকুর উপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

“দিনাজপুরের মানুষ আমরা ফিলিস্তিনের সঙ্গে আছি”র আয়োজনে গণহত্যা বন্ধ করো- ফিলিস্তিন স্বাধীন করো শীর্ষক প্রতিবাদ বিক্ষোভ মিছিল

পীরগঞ্জে শ্রমিক ঐক্য পরিষদের দোয়া ও ইফতার মাহফিল