Tuesday , 28 November 2023 | [bangla_date]

পীরগঞ্জে নৌকার মাঝি ইমদাদুল হককে গণ সংবর্ধনা দেয়া হয়েছে

পীরগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও -৩ আসনে আওমীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী সাবেক এমপি ইমদাদুল হক কে পীরগঞ্জে গণসংবর্ধনা দেয়া হয়েছে।

দীর্ঘদিন পরে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঠাকুরগাঁও -৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইমদাদুল হকের হাতে নৌকা প্রতীক তুলে দেওয়ায় এ সংবর্ধনা আয়োজন করা হয়।
মঙ্গলবার বিকেলে পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে লিচু তলায়
সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকার মাঝি সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব। এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীমুজ্জামান জুয়েল, সহ-সভাপতি সাবেক কশিরুল আলম, সাবেক জেলা পরিষদ সদস্য আওয়ামী লীগ নেত্রী সেতারা হক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ারা বুলবুল, সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান ভারতী রানী রায়, সহ-সভাপতি কামরুন্নেসা আইভ, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সোনিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইস্তেখারুল হক ধ্রুব, আওয়ামী লীগ নেতা আরশাদ হোসেন বাবু, সবুর আলম, এনামুল হক, উপজেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন মন্ডল, পৌর যুবলীগের সভাপতি বাদল, সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, কৃষকলীগ সভাপতি আব্দুল জলিল, সম্পাদক আরফিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরনবী চঞ্চল, মহিলা লীগের সাধারণ সম্পাদক কাজী সোনিয়া, যুব মহিলা লীগের সভাপতি সাবিনা ইয়াসমি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কিবরিয়া আবেদীন, ছাত্রলীগের সভাপতি তানভীর রহমান মিঠু, সাধারণ সম্পাদক নবাব সেলিম সহ পীরগঞ্উজ ও রানীশংকৈল উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জনকন্ঠ সম্পাদক আতিক উল্লাহ খান মাসুদ আর নেই

দিনাজপুর শহরে পানি নিষ্কাশনে ড্রেনের দাবিতে রাস্তা অবরোধ

হাবিপ্রবি’র জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

দিনাজপুরে অসহায় শীতার্তদের পাশে কোয়ান্টাম ফাউন্ডেশন

ঐতিহ্যবাহী বোদা ফ্রেন্ডস্ ক্লাবের  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ

ঐতিহ্যবাহী বোদা ফ্রেন্ডস্ ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ

বালিয়াডাঙ্গীতে আগ্নেয়অস্ত্র ও মাদক সহ ৩ যুবক গ্রেফতার

পীরগঞ্জে মৎস্য উন্নয়ন সমিতির সাধারণ সভা ও ইফতার অনুষ্ঠিত

বন্ধুত্বের দায়বদ্ধতায় সিগনেচার ৯৪ ব্যাচের শীতবস্ত্র বিতরণ

বাংলা নববর্ষ উপলক্ষে মাটির তৈজসপত্র ও খেলনা তৈরিতে ব্যস্ত বীরগঞ্জের মৃৎশিল্পীরা

নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ডে ব্যবসায়ী সংস্থার উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত