Saturday , 18 November 2023 | [bangla_date]

পীরগঞ্জে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টে পীরগঞ্জ পৌরসভা একাদশ চাম্পিয়ন হয়েছে। রানার্স আপ হয়েছে এমসিএল ফুটবল একাডেমি ঠাকুরগাঁও। শনিবার বিকালে সরকারী কলেজ মাঠে এ ফাইনাল অনুষ্ঠিত খেলা অনুষ্ঠিত হয়। ৯০ মিনিটের খেলায় ১-১ গোলে সমতা করে উভয় দল। পরে টাইব্রেকারে ৪-২ গোলে এমসিএল ফুটবল একাডেমি ঠাকুরগাঁওকে হারায় পীরগঞ্জ পৌরসভা একাদশ। পরে চাম্পিয়ান ও রানার্স আপ দলের মাঝে ট্রফি বিতরন করেন ঠাকুরগাও-৩ আসনের সংসদ সদস্য হাফিজউদ্দীন আহমেদ। এ সময় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও মেয়র পতিœ দেলোয়ারা বুলবুল, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারন সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভির রহমান মিঠু সহ পৌর কাউন্সিলর, আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রভাতী ফুটবল একাডেমির আয়োজনে এই প্রখম মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টে ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী জেলার ৮টি দল অংশ নেয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে খাদ্যগুদাম থেকে আমন চালের বস্তা বের করে সেখানে হাইব্রিড ধানের চাল রাখার অভিযোগ উঠেছে

সা¤প্রদায়িক অপশক্তিকে রুখতে শেখ হাসিনার বিকল্প নেই-এমপি গোপাল

আপনাদের একটা সীল একটা এলাকার ভাগ্যের উন্নয়ন (জাপা)এমপি হাফিজ

ঠাকুরগাঁওয়ে গরম কাপড়ের দোকানে উপচেপড়া ভীড় !

হাবিপ্রবির ২য় সমাবর্তনের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

কাবুল বিমানবন্দর চালাতে তুরস্কের সহায়তা চায় তালেবান

দিনাজপুরে পল্লীশ্রী’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

দিনাজপুরে মাদকসহ চাচা ভাতিজা গ্রেফতার

বীরগঞ্জে“অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ (২য় পর্যায়ে)” প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের ১৯তম বার্ষিক সাধারণ সভা