Friday , 10 November 2023 | [bangla_date]

পীরগঞ্জে সড়ক দূ*র্ঘটনায় দুই নির্মান শ্রমিকের মৃ*ত্যু

পীরগঞ্জ প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় রফিকুল ইসলাম ও হাফিজুল ইসলাম নামে দুই নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আওয়াল নামে আরো এক শ্রমিক। শুক্রবার সন্ধা সাড়ে ৭ টার দিকে পীরগঞ্জ-রানীশংকৈল পাকা সড়কের গনিরহাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি পাশ^বর্তী রানীশংকৈল উপজেলার পদমপুর উমরাডাঙ্গী গ্রামে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ জানান, কাজ শেষে একটি পাওয়ার ট্রলিতে করে কয়েক জন নির্মান শ্রমিক নিজ বাড়ি রানীশংকৈলে যাওয়ার পথে গনিরহাট এলাকায় বীপরিত দিক থেকে আসা খড় বোঝাই একটি ট্রাকের (বগুড়া-ড-১১-১৩৬১) সাথে ধাক্কা লাগে। এতে ঐ তিন শ্রমিক গুরুতর আহত হয়।ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে দুইজনকে ডাক্তার মৃত ঘোষনা করেন। পুলিশ খড় বোঝাই ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে। আহত আওয়ালকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

#ঠাকুরগাও সংবাদ
# সড়ক দূ*র্ঘটনা
#উত্তারাঞ্চলের খবর

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বোচাগঞ্জে হাজী দানেশ এর ৩৮ তম মৃত্যু বার্ষিকী পালন

বীরগঞ্জে ড্রাম ট্রাকের ধাক্কায় আহত -৮

বীরগঞ্জে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির সাধারণ সভা

দিনাজপুরে আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে প্যানেল পরিচিতি সভা

পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র উদ্বোধন চা চাষিরা কাঁচা চা পাতার ন্যায্যমূল্য না পেলে অকশন সেন্টার মূল্যহীন-বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

দিনাজপুরে বিসিআইসির পরিচালক (বাণিজ্যিক), যুগ্মসচিব এর পুলহাট বাফার (সার) গোডাউন পরিদর্শন

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সফলতার এক বছর পূর্ণ হলো !