Wednesday , 15 November 2023 | [bangla_date]

পীরগঞ্জে ১৪ টি পরিবারকে ভিটেমাটি ছাড়া করার পায়তারা

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ভুয়া ওয়ারিশ সাজিয়ে অবৈধ কাগজ পত্র তৈরী করে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দীর্ঘদিন ধরে ভোগদলীয় এবং বসবাস কারী ১৪ টি পরিবারকে ভিটেমাটি ছাড়া করার পায়তারা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে ভুক্তভোগী পরিবারের লোকজন তাদের এলাকায় এক সাংবাদ সম্মেলন সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন। তারা বলেন, বৈরচুনা দেশিয়াপাড়া মৌজার ২৫৯ নং খতিয়ান ভুক্ত ২০২৭, ২০৩২ ও ২০৩৬ নং দাগের মোট দুই একর ৪৯ শতক জমির রেকডীয় মালিকের ওয়ারিশ সুত্রে প্রাপ্ত হয়ে বিশ^নাথ সহ তাদের বংশের ১৪ টি পরিবার দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছেন এবং ভোগদখলে আছেন। বর্তমান হালনাগাদ জরিপেও তাদের নামে মাঠ পর্চা দেয়া হয়। এরই মধ্যে বৈরচুনা ইউনিয়নের সিংহোড় গ্রামের মৃত গমির উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম ভুয়া ওয়ারিশ সাজিয়ে অবৈধ কাগজ পত্র তৈরী করে সেই সম্পত্তি থেকে তাদের উচ্ছেদ করার পায়তারা করছেন রফিকুল। রফিকুলগং এর তৈরী করা কাগজ বাতিল করার জন্য বিশ^নাথ এরই মধ্যে পীরগঞ্জের সহকারী কমিশনার (ভুমি) এর নিকট আবেদন করেছেন। আবেদনটি বর্তমানে মিস কেস হিসেবে বিচারাধীন রয়েছে। এরই ফাকে সিংহোর গ্রামের রফিকুল ইসলাম তাদের ভিটেছাড়া করতে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছেন এবং জমি জবর দখল করার পায়তারা করছেন। এতে তারা আতংকিত অবস্থায় রয়েছেন বলে সাংবাদ সম্মেলন জানান বিশ^নাথ রায়, অঞ্জনা রানী রায়, ফনিবালা, যতিন চন্দ্র , সুবল চন্দ্র সহ সাবেক ইউপি সদস্য মহসিন আলীসহ আরো অনেকে। এ বিষয়ে রফিকুল ইসলাম জানান তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয় । তার কাছে জমির বৈধ কাগজপত্র রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গ্রেফতার হওয়া ইকবাল দুই দিনের রিমান্ডে

রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায ঝরে গেল শিশুর প্রাণ

স্পেনকে হারিয়ে আবারও অলিম্পিক ফুটবলের সোনা জিতল ব্রাজিল

ঠাকুরগাঁয়ে কিন্ডার গার্ডেন স্কুলের ৪জন শিক্ষককে ভ্রাম্যমান আদালতের জেল/জরিমানা

দোয়া মাহফিলে সন্ত্রাসী হামলায় বিএনপি’র নেতা কর্মী ও সাধারণ মানুষ আহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন

ঢাকাস্থ পঞ্চগড় জেলা সমিতির ১ হাজার শীতবস্ত্র বিতরণ

​ভর্তা-ভাতেরও খরচ বেড়েছে

ঠাকুরগাঁওয়ে নির্বাচনি প্রতীক বরাদ্দ !

খানসামায় রামনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকের বিরুদ্ধে অনিয়ম-দূর্ণীতির অভিযোগ

২৭কেজি গাঁজাসহ মাদককারবারিকে আটক