Thursday , 2 November 2023 | [bangla_date]

ফুলবাড়ীতে বিএনপির ঝটিকা মিছিল, দুই বিএনপি নেতা আটক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের ফুলবাড়ীতে কেন্দ্রিয় ঘোষিত অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে বিএনপির ঝটিকা মিছিল, দুই নেতা আটক। শহরের মোড়ে মোড়ে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অবস্থান।
আটক বিএনপি নেতারা হলেন ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মেরাজ হোসেন আকাশ (৪৮) ও নুরপুর গ্রামের সাদেক সরকারের ছেলে উপজেলা বিএনপির সদস্য ও শিবনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু দাউদ (৫৫), ছাত্রদল কর্মি আরাফাত হোসেন (৩০)।
ঘটনা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন তাদের জ্ঞিাসাবাদের জন্য আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদে কোন তথ্য পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
কেন্দ্রিয় ঘোষিত অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার দুপুর ১২টায় ঝটিকা মিছিল বেরকরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা, মিছিলটি নিমতলা মোড়ে আসতে গেলে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর পৌর বাজারের মাছ হাটি থেকে সেচ্ছাসেবক দলের নেতা আকাশ ও দিনাজপুর বাসষ্টান্ড থেকে শিবনগর ইউপি বিএনপি নেতা আবু দাউদকে আটক করে ফুলবাড়ী থানা পুলিশ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পররাষ্ট্রমন্ত্রী আমাদের দলের কেউ না: আব্দুর রহমান

দিনাজপুর পৌরসভায় নতুন প্রশাসকের নির্দেশনায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান

প্রস্তুত গোর-এ শহীদ ঈদগাহ ময়দান দিনাজপুরে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়

বালিয়াডাঙ্গীতে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শারদীয় দূর্গাপূজা প্রতিমা বিসর্জনের আগে মেতে উঠে সিঁদুর খেলায়

বীরগঞ্জে দু’টি স্কুলের নতুন একাডেমি ভবন পরিদর্শনে উপ-পরিচালক এমদাদুল কবীর

পীরগঞ্জে জাতীয় ভোটার দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

বৎসরে ১২’শ কোটি টাকার সম্ভাব্যময় আয় নিয়ে দিনাজপুরে মধু উৎসব শুরু

হিলিতে পাসপোর্টধারী যাত্রী বাড়লেও বাড়েনি সেবার মান

বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ