Wednesday , 8 November 2023 | [bangla_date]

বঙ্গবন্ধু পরিষদের জেলা সম্মেলন ও কাউন্সিল অধিবেশন এবং কমিটি গঠন সভাপতি ডাঃ আহাদ আলী ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ ৩১সদস্য বিশিষ্ট কমিটি গঠন

বুধবার ঘাসিপাড়াস্থ এফপিএবি মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদ দিনাজপুর জেলা শাখার সম্মেলন ও কাউন্সিল অধিবেশন-২০২৩ এবং নতুন কমিটি গঠন হয়েছে। সভাপতি পদে ডাঃ আহাদ আলী ও সাধারণ সম্পাদক পদে মোঃ শফিকুল ইসলামসহ ৩১সদস্য বিশিষ্ট কমিটি গঠন ও ৫সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলীর কমিটি গঠন করা হয়েছে।
বঙ্গবন্ধু পরিষদ দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ আহাদ আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাবিপ্রবি দিনাজপুরের রসায়ন বিভাগের অধ্যাপক ড. বলরাম রায়, নাগরিক উদ্দ্যোগ দিনাজপুরের সভাপতি আবুল কালাম আজাদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডাঃ মমিনুল হক। স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবীদ মোঃ শফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন ও জেলা জাসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদুল্লাহ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রহমতুল্লাহ রহমত। দ্বিতীয় পর্বে নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহবায়ক ড. বলরাম রায় নব-নির্বাচিত কমিটির নাম ঘোষনা করেন। উপদেষ্টা প্রফেসর রুহুল আমিন, মোঃ আলতাফুজ্জামান মিতা, এ্যাডঃ জাকিয়া তাবাস্সুম জুঁই, বীর মুক্তিযোদ্ধা ডাঃ শহিদুল ইসলাম খান ও মিসেস নুরছাবা হোসেন। এছাড়া জেলা কমিটির নাম ঘোষনা করেন সভাপতি পদে ডাঃ আহাদ আলী, সহ-সভাপতি প্রফেসর ড. বলরাম রায়, ডাঃ বি,কে বোস, মোঃ সোহরাব আলী, মোঃ ইসমাঈল হোসেন, মোঃ রেজাউর রহমান রেজু, ডাঃ মোঃ পারভেজ সোহেল রানা, শাহাজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক পদে মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম, মোঃ রহমতুল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক তারেকুজ্জামান তারেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডাঃ মোঃ সাহাজাদ হোসেন সাজ্জাদ, কার্যালয় সম্পাদক মোঃ এনামুল হক সরকার, কোষাধ্যক্ষ মোঃ মেহেদুল হক প্রামাণিকসহ ৩১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ২ বাংলাদেশী আটক

কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ

দিনাজপুরে ৯৫ বোতল ফেন্সিডিল সহ ০১ জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব ১৩

ঠাকুরগাঁওয়ের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক !

হাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের জন্য কাউন্সিলিং  অ্যান্ড মোটিভেশন শীর্ষক সেমিনার

হাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের জন্য কাউন্সিলিং অ্যান্ড মোটিভেশন শীর্ষক সেমিনার

ঐতিহাসিক রাজবাটী দরবার হলে অনুষ্ঠিত নেচে-গেয়ে নবান্ন উৎসব ও মিলনমেলা

রাণীশংকৈলে দূর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন মনোরঞ্জন শীল গোপাল

বালিয়াডাঙ্গীতে স্কুল ছাত্রকে মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন ও থানায় মামলা

ক্যাম্পাসে ফিরলেন হাবিপ্রবি শিক্ষার্থীরা

পঞ্চগড়ে প্রবীণদের মাঝে রিকের শীতবস্ত্র বিতরণ