Monday , 13 November 2023 | [bangla_date]

বালিয়াডাঙ্গী সীমান্তবর্তী এলাকা থেকে নীলগাই উদ্ধার

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় একটি নীলগাই উদ্ধার করেছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০) বিজিবি।

সোমবার (১৩ নভেম্বর ) দুপুরে উপজেলার পারিয়া ইউনিয়নের ফকিরভিটা নামক এলাকায় এলাকাবাসীর সহযোগিতায় বিজিবি নীলগাইটিকে ধরতে সক্ষম হয়।

জানা যায়, দুপুরে ১ টায় শালডাঙ্গা নামক এলাকায় স্থানীয় লোকজন নীরগাইটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। কান্তিভিটা বিওপির টহল দল সেখানে গিয়ে নীলগাইটি খোঁজা শুরু করে। পরে এলাকাবাসির সহায়তায় দুপুর পৌনে ৩ টায় নীলগাইটিকে ধরেন।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী জানান, বর্তমানে নীলগাইটিকে কান্তিভিটা বিওপিতে রাখা হয়েছে।জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে স্থানীয় বন বিভাগের কাছে সেটি হস্তান্তর করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে শ্যামলী কোচের ধা’ক্কায় অটো চালক নি’হত, আ’হত-১

বীরগঞ্জে ঝাড়বাড়ী হাফিজিয়া ক্বওমীয়া মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন

ঠাকুরগাঁওয়ে গড়েয়া ডিগ্রি কলেজের নতুন ৫ তলা একাডেমিক ভবনের ভিত্তির কাজের উদ্বোধন

পীরগঞ্জে ২১ ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা

ঠাকুরগাঁওয়ে সূর্যমুখী চাষে স্বপ্ন বুনছেন কৃষকেরা !

বাংলাদেশের পুলিশ সম্পর্কে সমাজে রয়েছে নেতিবাচক মনোভাব – মানবিক পুলিশ সুপারের গল্প !

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে যৌতুকের দাবীতে স্বামী কতৃক নির্যাতনের ঘটনায় স্ত্রী আদালতে মামলা দায়ের

আজ বিরলের বেদনা বিধুর বহলা ট্রাজেডী

জাতীয় নিরাপদ সড়ক দিবসে দিনাজপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার