Wednesday , 8 November 2023 | [bangla_date]

বাল্য বিবাহ-নারী নির্যাতন-যৌতুক ও ডেঙ্গু প্রতিরোধে মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার উঠান বৈঠক

বুধবার ইকবাল উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী ও অভিবাবকদের নিয়ে মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা পাহাড়পুর সদর, দিনাজপুর এর আয়োজনে বাল্য বিবাহ, নারী নির্যাতন, যৌতুক ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আলেয়া বেগমের সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মোঃ বজলুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুরের ডে-কেয়ার অফিসার রেজভীন শারমিনাজ ইসলাম, স্কুলের প্রধান শিক্ষিকা সেলিমা সুলতানা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ খাদেমুল ইসলাম, প্রধান শিক্ষক (দিবা শাখা) মোস্তাক আহমেদ সিদ্দিকী, সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন। উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দশম শ্রেণির ছাত্রী তাকিয়া তাসলিম দোলা ও আফ্রিন আক্তার মিম, অভিভাবক রশিদা বেগম, মোছাঃ শবনম মোস্তারী। বক্তারা বলেন, সচেতনতা ছাড়া বাল্য বিবাহ, নারী নির্যাতন, যৌতুক বন্ধ করা সম্ভব নয়। এরজন্য চাই সামাজিক আন্দোলন। আমাদের সমাজে বাল্য বিবাহের কারণে নারী নির্যাতন বাড়ছে। আমরা মনে করি শুধু আইন দিয়ে এসব বন্ধ করা সম্ভব নয়। তারপরও এসব প্রতিরোধে ৯৯৯ নম্বরে ফোন করলে তাৎক্ষনিক প্রতিকার পেতে পারেন। করোনা মহামারীর মত বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। ইতিমধ্যে ডেঙ্গু রোগে আমাদের দেশে অনেকে মারা গেছে। ডেঙ্গু প্রকোপে মহামারী দেখা দিয়েছে। এব্যাপারে নিজেকে এবং আপনার পরিবারকে ডেঙ্গু থেকে নিরাপদ রাখতে সচেতন হন, দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। আসুন, সকলে মিলে ডেঙ্গু মোকাবেলায় একসাথে কাজ করি

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
তেঁতুলিয়ায় বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিয়েছে হুমায়রা

তেঁতুলিয়ায় বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিয়েছে হুমায়রা

আটোয়ারীতে আগুনের লেলিহান শিখা কেড়ে নিল পুলিশ সদস্যের স্বপ্নের বাড়ি

বিরলে আলোচিত ভ্যানচালক আসাদুল হত্যা মামলার মূল আসামী মুন্নাসহ ৩ জন গ্রেফতার

আজ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল  ইসলামের মুত্যু বার্ষিকী

আজ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের মুত্যু বার্ষিকী

গোপালপুর বানিয়াপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা

রাষ্ট্র কাঠামোকে নির্মমভাবে হত্যা করে বিএনপি রাষ্ট্র মেরামতের কথা বলছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈলে ৫৪টি মন্ডবে দূর্গোৎসব মহাষষ্ঠীর মাধ্যমে শুরু

জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে নেতৃবৃন্দ

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে শেখ হাসিনার সরকার আছে ও থাকবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

শুধু ডাক্তার হলে হবে না ভালো মানুষ হতে হবে দিনাজপুরে ডাঃ প্রাণ গোপাল দত্ত এমপি