Wednesday , 1 November 2023 | [bangla_date]

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত তেঁতুলিয়া সীমান্তে

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা বাংলাদেশ-ভারত সীমান্তে (মহানন্দা নদীর পাড়ে) ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আইনুল হক (৩২) নামে বাংলাদেশী এক যুবক নিহত হয়েছে। বুধবার (১ নভেম্বর) ভোর রাতে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকার ৪৪৮ নং মেইনপিলারের ভারতের অভ্যন্তরে ফাঁসিদেওয়া ক্যাম্পের ফকিরগছ গ্রামে সীমান্তে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত আইনুল হক দক্ষিণ কাশিমগঞ্জ এলাকার আকবর আলীর ছেলে। নিহত ওই যুবক দীর্ঘদিন যাবৎ গরুর ব্যবসা করে আসছিলো।
স্থানীয় ও পরিবারের বরাত দিয়ে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই- খুদা মিলন বলেন, বুধবার ভোর রাতে গুলির শব্দ পায় পরিবারসহ স্থানীয়রা। এদিকে রাতেই আইনুলকে পরিবারের সদস্যরা দেখতে না পেয়ে খোঁজাখুজি করলে সকালে সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে আইনুলের মৃত্যুর বিষয়টি নিকটতম আত্মীয়ের মাধ্যমে জানতে পারে। এ ঘটনার পর মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে বিএসএফ। যেহেতু বিএসএফ মরদেহ নিয়ে গেছে, অতএব আইনি প্রক্রিয়া ছাড়া ২-১ দিনে মরদেহ দেশে আসার কোন সুযোগ নেই। পরিবারের দাবিতে বিজিবির মাধ্যমে ভারতে যোগাযোগের চেষ্টা চলছে।
এ প্রসঙ্গে পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক (সিও) লে. কর্ণেল যুবায়েদ হাসান বলেন, ভারতের শ‚ন্য রেখায় একটি মরদেহ দেখা যায় এবং মরদেহ শনাক্ত হওয়ার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সাথে পতাকা বৈঠকের জন্য পত্র প্রেরণ করা হয়েছে। পাশাপাশি আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর ইনস্টিটিউটের উদ্যোগে কাজী বোরহান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

বীরগঞ্জে কনকনে ও কুয়াশায় জনজীবন বিপর্যস্ত

পীরগঞ্জে ব্যানবেইস ভবন নির্মানে ব্যাপক অনিয়ম কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন

বীরগঞ্জে মুগ্ধতা রক্তযোদ্ধা সমাজ কল্যাণ সংস্থার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

চট্টগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু’র ম্যুরাল ভাঙচুর প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

বোচাগঞ্জে টাঙ্গন নদী থেকে বিশাল আকৃতির চিতল মাছ শিকার

চা শ্রমিকদের কর্মচাঞ্চল্যে মূখর পঞ্চগড়সহ উত্তরের পাঁচ জেলার চা বাগানগুলো

বিরলে পান চাষে সফল ওমান ফেরত হাবিবুর রহমান

খানসামায় সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করলেন জেলা প্রশাসক

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রস্তুতিমূলক সভা

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রস্তুতিমূলক সভা