Wednesday , 29 November 2023 | [bangla_date]

বিরলে সড়ক দূর্ঘটনায় মহিলার মৃত্যু, শিশুসহ আহত ২

বিরলে সড়ক দূর্ঘটনায় মহিলার  মৃত্যু, শিশুসহ আহত ২

বিরল (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বিরলে সড়ত দূর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। শিশুসহ আহত হয়েছেন আরও দুই জন। নিহতের পরিচয়ে জানা গেছে, তিনি উপজেলার শহরগ্রাম ইউপি’র পাঠশালা গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী মনছুরা বেগম (৫০)।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে দিনাজপুর বালুয়াডাঙ্গা হতে পারঘাটা গামি ইঞ্জিন চালিত একটি পাগলুতে করে মনছুরা বেগম অন্যান্য যাত্রীদের সাথে বাড়ীতে ফিরছিলেন। পাগলুটি উপজেলার ধামইড় ইউপি’র নিজামপুর নামক স্থানে পৌছলে অপর দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখমুখি সংঘর্ষ হয়। এতে পাগলুতে থাকা সব যাত্রীই কম বেশী আহত হয়। স্থানীয়রা দ্রæত এগিয়ে এসে মনছুরা বেগমসহ শিশু সুমাইয়া আক্তার (৬) ও এলিনা আক্তার (১৮) কে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এমএআর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টার দিকে মনছুরা বেগম মারা যায়। ঘটনার পর থেকেই পাগলুর চালক পলাতক রয়েছে।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় রবিবার রাতেই নিহত মহিলা মনছুরা বেগমের আত্মীয় আনিছুর রহমান বাদী হয়ে সড়ক পরিবহন আইনে বিরল থানায় একটি মামলা নং-২৪ দায়ের করেছেন। ঘটনার পর থেকেই পাগলুর চালক পলাতক রয়েছে। দূর্ঘটনা কবলিত পাগলুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে নানা আয়োজনে নারী দিবস পালিত।।

পীরগঞ্জে পৌরএলাকায় বাড়ি বাড়ি নারকেল গাছ পৌঁছে দিচ্ছেন নব-নির্বাচিত মেয়র ইকরামুল হক

দিনাজপুর হাটের খাজনা আদায়কে কেন্দ্র করে হামলা, প্রতিবাদে মানববন্ধন

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পঞ্চগড়ে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পঞ্চগড়ে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা

আলোচিত জোড়া লাগানো জমজ মনি মুক্তা আজ ১৪ বছরে পা দিল

ভালবাসার টানে স্বর্গীয় মহেন্দ্র নাথের ই”ছা পুরণ করলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

পল্লীশ্রী’র আয়োজনে বয়স্ক ভাতা প্রদানে সেবা প্রদানকারীদের সাথে জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা

জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন ক্রেতাদের ঠাকুরগাঁওয়ের বাজারে তরমুজ – দাম আকাশচুম্বি !

শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই  দেশে আর ভুখা মিছিল হয় না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

প্রতিদিন ২৫ কোটি টাকা দান করেন তিনি