Thursday , 2 November 2023 | [bangla_date]

বীরগঞ্জে জামায়াত- বিএনপি’র আটক -৩

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে বিএনপি -জামায়াতের ৭২ ঘণ্টা অবরোধ চলাকালে তিন জন কে আটক করেছে বীরগঞ্জ থানা পুলিশ।

আটককৃতরা হলেন,বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোঃ আমিরুল বাহার, উপজেলার নিজপাড়া ইউনিয়নের হানিফ ইসলাম মানিক একই এলাকার মোঃশাহিন কাদের।

গতকাল বুধবার সকাল ৮টায় চলমান অবরোধ কে কেন্দ্র করে বীরগঞ্জ পৌরশহরে একটি বিক্ষোভ মিছিলের চেষ্টা করলে বীরগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে।

দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়।

অন্যদিকে ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচির কারণে সড়ক মহাসড়কে দূরপাল্লার যানবাহন কম চললেও মিনিবাস ও অন্যান্য হালকা যানবাহন চলাচল করেছে।

বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

তবে আন্তঃজেলা বাস, মিনিবাস ও হালকা যানবাহন চলাচল করছে। অফিসগামী মানুষ, অটো রিক্সা-ভ্যান-পাগলু সহ সিএনজি যানবাহনে চড়ে গন্তব্যে পৌছেছেন।

তিন দিনের অবরোধের শেষ দিনে
বিপণী বিতান, দোকানপাট ও আর্থিক প্রতিষ্ঠানগুলো খোলা ছিল। তবে অবরোধের কারনে গাড়ি কম থাকায় সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে ।

অনেকে বেশি ভাড়া দিয়ে ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন।

বিএনপির কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের দাবি বীরগঞ্জে অবরোধে এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

থানার ওসি মজিবুর রহমান বলেছেন, তারা সার্বক্ষনিক সজাগ আছেন, কোন প্রকার নৈরাজ্য সহ্য করা হবে না।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জমে উঠেছে কান্তজিউ মন্দিরের রাস মেলা

ঐতিহ্যবাহী দিনাজপুর ইনস্টিটিউটের উদ্যোগে নববর্ষ ও সেমাই উৎসব

ঠাকুরগাঁওয়ে গ্রামীন ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচী !

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভুমি কমিশনগঠনসহ বিভিন্ন দাবীতে দিনাজপুরে জাতীয় আদিবাসী পরিষদ‘র সংবাদ সম্মেলন, মানববন্ধন

দায়িত্বভার গ্রহণ পঞ্চগড় জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের

বীরগঞ্জে জামায়াতের উদ্যোগে ১৩০টি টিউবওয়েল স্থাপন

বৎসরে ১২’শ কোটি টাকার সম্ভাব্যময় আয় নিয়ে দিনাজপুরে মধু উৎসব শুরু

পীরগঞ্জে ফেন্সিডিল ও মোটর সাইকেল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

বিনম্র শ্রদ্ধায় রাণীশংকৈলে পালন অমর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

বোদায় জাতীয় বীমা দিবস উদযাপিত

বোদায় জাতীয় বীমা দিবস উদযাপিত