Thursday , 23 November 2023 | [bangla_date]

বীরগঞ্জে পচা-বাসী ও অস্বাস্থ্যকর খাবার রাখায় মুকবুল হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ভেজালবিরোধী অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে মুকবুল হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও মোঃ ফজলে এলাহী।

বুধবার (২২ নভেম্বর ) দুপুরে বীরগঞ্জ পৌরসভা এলাকায় মকবুল হোটেলে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন তিনি। এসময় ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৫৩ ধারা ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এসময় দোকানে রাখা বাসি বিরানী ও মুরগির মাংস ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, সেই সাথে ফ্রিজে অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য ও গামলায় নোংরা শিরার মধ্যে মিষ্টি জাত দ্রব্য এবং পচা-বাসী ও অস্বাস্থ্যকর খাবার ফেলে দেওয়া হয়। এ ব্যাপারে, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে এলাহী সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করে জানান, মকবুল হোটেলে প্রতিটি খাদ্য সামগ্রী উচ্চ মূল্য এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী বিক্রির কারনে জনস্বাস্থ্য হুমকির মুখে। তিনি আরো জানান আমাদের ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জাহাজ ডুবে ১৬ হাজার ভেড়ার প্রাণহানি

দিনাজপুরের গৃহবধু মৌসুমি একসাথে ৪ সন্তান জন্ম দিলেন

তেঁতুলিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের সার ও বীজ বিতরন

দিনাজপুরে সংবাদ সম্মেলনে অসহায় লাল মিয়ার আর্ত্তি

রাণীশংকৈলে রাতোর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর গনজোয়ার

হরিপুরে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত

অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংকের প্রবীন কর্মকর্তা’র ব্যাংক কর্তৃক ব্যক্তিগত নথিতে ভুলের অজুহাতে দীর্ঘদিন ধরে পেনশন থেকে বঞ্চিত

ঠাকুরগাঁওয়ে স্বামীর বিষপানে আত্মহত্যা, খালে মিলল স্ত্রীর গলাকাটা লাশ

বোদায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী

দিনাজপুরে জিংক সমৃদ্ধি ব্রি ধান-১০০ ‘বঙ্গবন্ধু ধান জাত’ কৃষক মাঠ দিবস পালিত