Monday , 20 November 2023 | [bangla_date]

বীরগঞ্জে সু-প্রতিবেশী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ১০তম বার্ষিক সাধারন সভা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর গ্রামে গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির অফিস মাঠ প্রাঙ্গনে সু-প্রতিবেশী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ১০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২০ নভেম্বর -২০২৩) সকাল ১১ টায় বীরগঞ্জ সিডিপির সমবায় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোছা: তাহমিনা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা সমবায় অফিসার মো: সারওয়ার মুর্শেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ সিডিপির ম্যানাজার সৃজল তিগ্যা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ সু-প্রতিবেশী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এর সম্পাদক গীতা রানী বর্মন।
সভায় বিগত বছরের কার্য বিবরণী পাঠ ও অনুমোদন, প্রতিবেদন আলোচনা, ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য প্রকল্পিত বাজেট পেশ, ঋণ বিতরণের সর্বোচ্চ সীমা নির্ধারণ, লভ্যাংশ বিতরণ এবং বর্তমান সমাজে সমবায় সমিতির গুরুত্বসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোচনা করা হয়। বীরগঞ্জ সু-প্রতিবেশী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এর বর্তমান ১৮৪৯ জন সদস্য এবং সমিতির মূলধন ৩,৪৯,৮৪,৬০৬ টাকা রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘরে ফাটল:পরিদর্শনে জেলা অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট

বোচাগঞ্জে জাতীয় সমবায় দিবস পালন

বিরলে শতাধিক গরীব দুস্থ্য মানুষের মাঝে কম্বল বিতরণ

সকল ধর্মের রাষ্ট্রীয় নিরাপত্তা বিধানে আওয়ামী লীগ প্রতিজ্ঞাবদ্ধ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায় নিহত ১

হিলি স্থলবন্দর একদিনেই এলো ১৮০০ মেট্রিক টন আলু, কমেছে দাম

পীরগঞ্জে মহিলা কলেজ ও ডিএন ডিগ্রী কলেজের সাথে সোনালী ব্যাংকের চুক্তি স্বাক্ষর

দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

বিরলে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মা-ছেলে আহত

ফুলবাড়ীতে পিকনিকের বাস উল্টে আহত ১৬