Saturday , 25 November 2023 | [bangla_date]

বীরগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ মাদককারবারী আটক

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক মাদককারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটককৃত সুজন চন্দ্র রায় সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের মৃত যতিন্দ্রনাথ রায়ের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ নভেম্বর-২০২৩) সন্ধ্যায় উপজেলার সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামে ঐ মাদককারবারির বাড়িতে অভিযান চালায় ডিএনসি জেলা কার্যালয়ের একটি টিম।এসময় ডিএনসির সদস্যরা ট্রাঙ্কের ভিতর থেকে কৌশলে লুকিয়ে রাখা ২৪ কেজি গাঁজাসহ মাদককারবারি সুজন চন্দ্র রায়কে আটক করা হয়।
এ ঘটনায় ডিএনসির উপস্থিতি টের পেয়ে পালিয়েছে সহযোগী মাজেদুল ইসলাম।

তারা দুজনই দীর্ঘদীন ধরে গাঁজার বড় চালান এনে স্থানীয় ও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদককারবারিদের সরবরাহ করে আসছিল,এমন খবর পেয়ে অভিযানে নামে ডিএনসি। এ ঘটনায় আটক ও পলাতক মাদককারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে নিশ্চিত করেছেন ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিচালক মো: শহিদুল মান্নাফ কবীর।নিয়মিত অভিযান চলছে উল্লেখ করে মাদকের চোরাচালান ও বিস্তার রোধে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান ডিএনসির এই কর্মকর্তা ।
Bkash
Bkash Gosh

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাবুল ছেড়েছে যুক্তরাজ্যের শেষ ফ্লাইট

পীরগঞ্জে ফুটবল র্টুনামন্টে উদ্বোধন

ঝিঁনুক কুড়িয়ে জীবিকা নির্বাহ

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে ছয় দিন

ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

দিনাজপুর জেলা ইমাম সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক ইসলামে মানবতাবোধ আছে বলেই জঙ্গীবাদ সন্ত্রাসবাদ প্রতিরোধ করা সম্ভব হয়েছে

ঘোড়াঘাটে এতিহ্যবাহী নৌকা বাইচ

পল্লীশ্রীর উদ্যোগে এবং পিকেএসএফ এর সহযোগিতায় আর্থোপেডিক্স ও মেডিসিন বিষয়ে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প

ঠাকুরগাঁও-৩ আসনে ৫ম বারের মতো নির্বাচিত হলেন জাতীয় পার্টির হাফিজউদ্দীন আহম্মেদ

তেঁতুলিয়ায় পুলিশের চিরনী অভিযানে গরু উদ্ধারসহ দুই ভাই গ্রেফতার