Wednesday , 8 November 2023 | [bangla_date]

মহিলা আওয়ামী লীগের মানববন্ধনে বক্তারা দেশে আবারও আগুন সন্ত্রাস চালানোর পায়তারা

‘বিএনপি-জামায়াতের নৃশংস বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াও নারী সমাজ’ এই শ্লোগানকে সামনে রেখে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ দিনাজপুর জেলা, পৌর ও সদর উপজেলা শাখা মানববন্ধন কর্মসূচী পালন করে।
৮ নভেম্বর দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ দিনাজপুর জেলা, পৌর ও সদর উপজেলা শাখার সভাপতি সাবেক সংসদ সদস্য সুলতানা বুলবুল এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন, পৌর মহিলা আওয়ামী লীগের আহবায়ক খ্রিস্টিনা লাভলী দাস, যুগ্ম আহবায়ক সোহেলী শাহরিয়ার ছবি, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুনি ইসলাম, মহিলা আওয়ামী লীগ নেত্রী হাসিনা আকতার শিউলি, বেবি মান্নান, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা প্রমুখ।
মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামাতের যে কোন ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করতে মহিলা আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীকে মাঠে থাকতে হবে। বিএনপি-জামাত আন্দোলনের নামে দেশে আগুন সন্ত্রাস শুরু করেছিল। সাধারণ মানুষকে আগুণে পুড়িয়ে মেরেছে। দেশের মানুষ তা ভুলে যায়নি। নতুন করে বিএনপি-জামাত স্বাধীনতাবিরোধীরা মানুষ হত্যা করে দেশে আবারও আগুন সন্ত্রাস চালানোর পায়তারা করছে। অগ্নি সন্ত্রাস করে মানুষকে হত্যা আর দেশের সম্পদ ধ্বংস করাই হচ্ছে বিএনপি-জামাতের আন্দোলন। দেশের জনগণ তাদের সাথে নেই। আন্দোলনের তারা যদি দেশের মানুষকে আবারও অত্যাচার করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে প্রতিটি এলাকাতেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে কসবা গোরস্থান জামে মসজিদ-এর তৃতীয় তলা ছাদ ঢালাই কাজে উদ্বোধন

বোচাগঞ্জে কেক কেটে আজকের দর্পণ পত্রিকা ১১ তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন

ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয়টি মরহুম ভাষা সৈনিক দাবিরুল ইসলামের নামকরণে করার দাবি ‌

অতিথি পাখিদের কলরবে মুখরিত সরকার পুকুর

রাজনৈতিক ভাবে অসুস্থ বিএনপির সুস্থতার কোন সম্ভাবনা নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈল কুলিক নদীতে বরশি দিয়ে ধরা পড়লো ১১ কেজি ওজনের কচ্ছপ – জব্দ করলেন ইউএনও

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই দেশ উন্নয়নের ক্ষেত্রে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

অভিনব প্রচারনা রাণীশংকৈলে তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকার

ঠাকুরগাঁওয়ে কুখ্যাত মটরসাইকেল চোর রাজ্জাক গ্রেপ্তার