Wednesday , 8 November 2023 | [bangla_date]

সন্ত্রাস ও মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরের কাহারোল উপজেলায় সমাজসেবা সংগঠন ও সুন্দরপুর টাইগার ক্লাব ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সমাজসেবা সংগঠন ও সুন্দরপুর টাইগার ক্লাবের আয়োজনে সেগুন ডাঙা মাঠে চুড়ান্ত খেলার শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। তিনি বলেন, সন্ত্রাস ও মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। বেশি বেশি খেলার আয়োজন করতে হবে, যাতে নতুন প্রজন্ম বিপথে যাওয়ার পরিবর্তে খেলায় সময় কাটাতে পারে। খেলা একইসঙ্গে শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায়।
বিশিষ্ট সমাজসেবা মো. রফিকুল ইসলাম বাবু এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন মানিক, সুন্দরপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. মজিদুল ইসলাম, সাধারন সম্পাদক মো. হামিদুল ইসলাম, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।
চুড়ান্ত খেলায় চিরিরবন্দর রানা ফুটবল একাডেমি ৩-৪ গোলে হারিয়ে পঞ্চগড় একাদশ জয়লাভ করেন। শেষে প্রধান অতিথি মনোরঞ্জন শীল গোপাল এমপিসহ বিশেষ অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে পতাকা উত্তোলন দিবস পালিত

নানা আয়োজনে দিনাজপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নিয়োগপ্রাপ্ত ট্রাস্টি রণজিত কুমার রায়ের ট্রাস্টি পদ বাতিলের দাবিতে সর্বধর্মীয় ছাত্র জনতার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পীরগঞ্জে আশ্রম জবর দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

বোদায় ইসলামী আন্দোলন এর ঈদ পুর্নমিলনী ও উপজেলা কমিটির পরিচিতি সভা

জাতি যখন মুক্তির ৫০ বছর পূর্তির অপেক্ষায় আদিবাসী শিল্পী মোনা পাহান তখন খাবার খুঁজছেন ইদুরের গর্তে

ইন্দোনেশিয়ার ৫৯ আরোহী নিয়ে প্লেন নিখোঁজ

নতুন প্রজন্মের ভোটার সাথে খালিদ মাহমুদ চৌধুরীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশ গঠনে নৌকার পক্ষে নুতন ভোটাররা

বীরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধে সন্ত্রাসীদের হামলায় আহত -১