Sunday , 5 November 2023 | [bangla_date]

সামাজিক সুরক্ষার আওতাধীন আটোয়ারীতে ইউনিয়ন পর্যায়ে সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক
সুরক্ষার আওতাধীন পঞ্চগড়ের আটোয়ারীতে ইউনিয়ন পর্যায়ে প্রায় ৫
হাজার সুবিধাভোগীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং ওই ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাক্কারুল আলম চৌধুরী কচি’র
সভাপতিত্বে ৫ নভেম্বর দুপুরে পরিষদ সম্মূখে অবস্থিত বিদ্যালয় মাঠে উক্ত
মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকায়
ভোট প্রার্থনা করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ
মজাহারুল হক প্রধান। দেশের উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রাখার স্বার্থে
আবারো সকলকে নৌকার পক্ষে অবস্থানের আহব্বান জানিয়ে বিশেষ
অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের
চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। উপজেলা আওয়ামীলীগের প্রচার ও
প্রকাশনা সম্পাদক জামিলুর রেজা মানিকের সঞ্চালনায় আয়োজিত
মতবিনিময় সভায় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউএনও মোঃ
মুসফিকুল আলম হালিম, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, সহ সভাপতি ছত্রনাথ
পাল, মহিলা ইউপি সদস্য যশোদা রানী ও সুবিধাভোগী মোঃ দবিরুল
ইসলাম প্রমূখ। উল্লেখ্য, উপজেলার সবচেয়ে বড় এই ইউনিয়নে মোট
ভোটার ২২ হাজার এবং বর্তমান সরকারের আমলে সর্বমোট ৪৮৫৫ টি
পরিবার সরকার প্রদত্ব বিভিন্ন সুবিধা ভোগ করছেন। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে পাটের দাম ভালো

বীরগঞ্জে পল্লীশ্রী’র দলীয় নেতাদের দল ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মিট দ্যা প্রেস অনুষ্ঠানে ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল দিনাজপুর সদর আসনে মনোনয়ন চাইবেন

বীরগঞ্জে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মহিলা পরিষদের উদ্যোগে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা

ঠাকুরগাঁও পুলিশ লাইন হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

হরিপুরে সাপের কামড়ে একজনের মৃত্যু

দিনাজপুরে বৃক্ষরোপন ও ৫ শতাধিক গাছের চারা বিতরন

চির নিদ্রায় শায়িত হলেন বিএনপি’র সাবেক সভাপতি আইনুল হক মাষ্টার

রাণীশংকৈলে ইউপি নির্বাচনের শিশু নিহতের ঘটনায় পরির্দশনে তদন্ত কমিটি- গ্রেফতার আতংঙ্কে মসজিদে আযান বন্ধ