Friday , 17 November 2023 | [bangla_date]

হাবিপ্রবিতে সহকারী অধ্যাপকদের জন্য শুদ্ধাচার সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সহকারী অধ্যাপকবৃন্দের জন্য শুদ্ধাচার সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় আইকিউএসি কনফারেন্স রুমে উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এম. কামরুজ্জামান, সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড.বিকাশ চন্দ্র সরকার, সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড.মোঃ শাহ্ মইনুর রহমান এবং স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ তহিদার রহমান।
এসময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দীর্ঘদিন ধরে প্রশাসনিক ব্যবস্থায় শুদ্ধাচার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। এর প্রধান লক্ষ্য হলো স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণম‚লক প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা সর্বোপরি প্রশাসনে গতিশীলতা নিয়ে আসা। তিনি বলেন, আমাদের প্রত্যেকের একটি নির্দিষ্ট ওয়ার্কিং এরিয়া আছে, সে অনুযায়ী দায়িত্ববোধের জায়গা থেকে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করি তবেই শুদ্ধাচার নিশ্চিত হবে। যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ১৪ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। এটি না হলে এক্ষেত্রে শুদ্ধাচার চর্চার ব্যত্যয় হয়। এক্ষেত্রে আপনাদের গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করতে হবে। পরিশেষে এ ধরণের কর্মশালা আয়োজনের তিনি আইকিউএসি সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও সুগার মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়নের ৪৫ দিনের মধ্যে নির্বাচন করার নির্দেশনা অন্যথায় আইনানুগ ব্যবস্থা

পীরগঞ্জে ফেন্সিডিল সহ গ্রেফতার-১

পীরগঞ্জে ৪ দিন ব্যাপী ব্যাড মিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

বীরগঞ্জে ৭৮ লাখ টাকা ব্যয়ে ড্রেনের কাজের উদ্বোধন

বরিশালে ইউএনওর বাসভবনে হামলা: মাঠে নামছে ১০ প্লাটুন বিজিবি

সাবেক এমপি শিবলী সাদিকসহ ১১৩জনের বিরুদ্ধে হত্যা মামলা

বীরগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন না , ভাষাসৈনিক ও ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি– দবিরুল ইসলাম

দিনাজপুর নাট্য সমিতির মঞ্চে আবার আসছে “ক্যাপ্টেন হুররা”

বীরগঞ্জ পাকিস্তানী হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা