Thursday , 16 November 2023 | [bangla_date]

হাবিপ্রবি’র একাডেমিক ভবন-৪ ও নবনির্মিত ছাত্রী হলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একাডেমিক ভবন-৪ ও নবনির্মিত ছাত্রী হলের শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।
মঙ্গলবার সকাল ১০ টায় গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী হাবিপ্রবি’র একাডেমিক ভবন-৪ ও নবনির্মিত ছাত্রী হলের শুভ উদ্বোধন করেন। এসময় ২৪ টি মন্ত্রণালয়ের/বিভাগের ১৫৭ প্রকল্পের আওতায় ১০ হাজার ৪১ টি অবকাঠামোর সমন্বিত উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন করেন প্রধানমন্ত্রী। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ থেকে যুক্ত হয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিভিন্ন অনুষদের সম্মানিত ডীন, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক, হল সুপার, বিভিন্ন শাখার পরিচালকসহ শিক্ষক, কর্মকর্তা, হাবিপ্রবি শাখা ছাত্রলীগ নেতৃবৃন্দ, কর্মচারীসহ অন্যান্যরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান উপস্থিত সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও একধাপ এগিয়ে নেয়ার সুযোগ সৃষ্টি করেছেন। আমরা হাবিপ্রবির সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমাদের ভ‚মিকা রাখতে হবে। তিনি আরও বলেন, আজকের এই ভবন দুটি উদ্বোধন হওয়ার ফলে আমাদের ক্লাসরুম, অফিস রুম, ল্যাব সঙ্কট ও ছাত্রীদের আবাসন সঙ্কট অনেকটা কমে আসবে। প্রধানমন্ত্রীর এই সহযোগিতার ধারা সামনেও অব্যহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
পরবর্তীতে একাডেমিক ভবন-৪ ও নবনির্মিত ছাত্রী হলের শুভ উদ্বোধন উপলক্ষ্যে হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান এর নেতৃত্বে একটি বর্ণিল আনন্দ র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি ক্যাম্পাস ও এর সামনের মহাসড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে নবনির্মিত একাডেমিক ভবন-৪ সম্মুখে বেলুন উড্ডয়ন করেন ভাইস-চ্যান্সেলর মহোদয়।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা ! আটোয়ারীতে একজন চিকিৎসক দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল !

হরিপুরে সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সল্মেলন

বঙ্গবন্ধু কন্যা দেশের ক্রীড়াঙ্গনকে উন্নত করে দেশকে আলোকিত করেছে -হুইপ ইকবালুর রহিম

পঞ্চগড়ে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা

সেনাবাহিনীর হাতে সু চিসহ মিয়ানমারের প্রেসিডেন্ট আটক

ঠাকুরগাঁওয়ে জাতীয় পাট দিবস পালন

পঞ্চগড়ে পুলিশের উদ্যোগে চক্ষু ক্যাম্পে বিনামূল্যে ২শ চক্ষু রোগির চিকিৎসা প্রদান

বীরগঞ্জে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বৈষম্যহীন রাষ্ট্র-সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে… মতিউর রহমান

জেলা কৃষকলীগের আহয়ক কমিটি গঠন